প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আইসিসির অনুরোধেও অনড় বিসিবি, ভারতে খেলতে যাবে না বাংলাদেশ

editor
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ
আইসিসির অনুরোধেও অনড় বিসিবি, ভারতে খেলতে যাবে না বাংলাদেশ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
আইসিসির অনুরোধের পরও টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে না খেলার কথা আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছে বিসিবি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ছে।

Manual5 Ad Code

আইসিসির সঙ্গে এই বৈঠকে বিসিবির পক্ষে অংশ নেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ও সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেখানে দল না পাঠানোর ব্যাপারে বিসিবি আগের সিদ্ধান্তেই অটল আছে। আইসিসি অবশ্য সভাতে বিসিবিকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বকাপের সূচি এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। তবে বিসিবি তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি।

Manual3 Ad Code

বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নিতে আইসিসিকে পুনরায় প্রস্তাব দিয়েছে বিসিবি। ক্রিকেটার, কোচিং স্টাফ ও অফিশিয়ালদের নিরাপত্তা ও সুরক্ষাকেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

Manual2 Ad Code

আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান খুঁজতে সম্মত হয়েছে বিসিবি ও আইসিসি। সামনের দিনগুলোতেও আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই পক্ষ।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code