বিগ ব্যাশে নতুন নিয়ম, ব্যাট করলে ফিল্ডিং করতে হবে না!
বিগ ব্যাশে নতুন নিয়ম, ব্যাট করলে ফিল্ডিং করতে হবে না!
editor
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
Manual7 Ad Code
স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে নতুন সব চমক। টি-টোয়েন্টির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আগামী মৌসুম থেকে দর্শকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করতে চালু হচ্ছে সম্পূর্ণ নতুন এক নিয়ম।
Manual4 Ad Code
নতুন নিয়মটি আসলে কী?
Manual7 Ad Code
বেসবল থেকে অনুপ্রাণিত এই নিয়ম অনুযায়ী, প্রতিটি দল এখন থেকে একজন খেলোয়াড়কে শুধুমাত্র ব্যাটসম্যান কিংবা ফিল্ডার হিসেবে মাঠে নামাতে পারবে।
Manual6 Ad Code
ডেজিগনেটেড ব্যাটসম্যান, শুধু মাত্র ব্যাটিং করবেন। ফিল্ডিং বা বোলিংয়ের ধকল তাকে সইতে হবে না।
ডেজিগনেটেড ফিল্ডার শুধু মাত্র ফিল্ডিং করবেন। দলের প্রয়োজনে উইকেটকিপিংও করবেন। তবে ব্যাটিং বা বোলিং করার সুযোগ পাবেন না।
অধিনায়করা টসের আগেই মনোনীত ব্যাটসম্যান এবং ফিল্ডারের নাম জানিয়ে দিতে হবে। তবে এটি বাধ্যতামূলক নয়; কোনো দল চাইলে প্রথাগত একাদশ নিয়েও খেলতে পারবে।
কেন এই পরিবর্তন?
বিগ ব্যাশ লিগ ম্যানেজার অ্যালিস্টার ডাবসন জানিয়েছেন, এই নিয়ম দলগুলোকে আরও বেশি কৌশলগত পদক্ষেপ নিতে সাহায্য করবে।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, এটি ক্রিস লিন বা গ্লেন ম্যাক্সওয়েলের মতো প্রবীণ তারকাদের ক্যারিয়ার দীর্ঘায়িত করবে এবং ট্র্যাভিস হেডের মতো টেস্ট ক্রিকেটারদের ইনজুরির ঝুঁকি কমিয়ে বিগ ব্যাশে খেলতে উৎসাহিত করবে।
ইতঃপূর্বে আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার এবং বিগ ব্যাশে এক্স-ফ্যাক্টর নিয়ম দেখা গেলেও, ‘ডেজিগনেটেড ব্যাটসম্যানের’ নিয়মটিকে আরও সরাসরি এবং কার্যকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।