প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেলেন বিসিবি পরিচালক নাজমুল

editor
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ণ
অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেলেন বিসিবি পরিচালক নাজমুল

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বিতর্কিত মন্তব্যের জেরে ক্রিকেটারদের দাবির মুখে অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি পাওয়া বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় যোগ দিয়েছেন নাজমুল। সেখানেই তাকে অর্থ বিভাগের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির এই পরিচালক।

Manual4 Ad Code

সভা শেষে সংবাদমাধ্যমকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘এম নাজমুল ইসলামের কাছে যে জবাবদিহির বিষয় জানতে চাওয়া হয়েছিল, মানে বোর্ডের কারণ দর্শানোর নোটিশ, সেটা তিনি শৃঙ্খলা বিভাগের কাছে পাঠিয়ে দিয়েছেন। সেটা বিসিবির শৃঙ্খলা বিভাগ বোধ হয় কোনো এক জায়গায় বিবৃতি দিয়েছিল যে তার (নাজমুল) উত্তর সন্তোষজনক ছিল।’

Manual4 Ad Code

নাজমুলকে নিয়ে বিতর্কের শুরু তিনি ক্রিকেটারদের নিয়ে কিছু অসৌজন্যমূলক মন্তব্য করার পর। এর আগে ফেসবুক পোস্টে তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলেও বিতর্কিত হয়েছিলেন তিনি।

ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন তার (নাজমুল) পদত্যাগ দাবি করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি বিপিএল বয়কট করেছিলেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। নাজমুলকে তৎক্ষণাৎ কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল। ১৮ জানুয়ারি বিসিবির প্রধান ফয়জুর রহমান মিতু জানিয়েছিলেন, নাজমুলের চিঠির জবাব বোর্ড পেয়েছিল।

Manual1 Ad Code

গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালককে অব্যাহতি দিতে পারে না বোর্ড। একজন চার বছরের জন্য পরিচালক নির্বাচিত হয়েছেন। শুধু মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিকভাবে দেউলিয়া হলে, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে পরিচালক পদ শূন্য ঘোষণা করা হবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code