নিউজ ডেস্ক:
ভারতের রাজধানী দিল্লিতে চলছে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশীপ। সেখানে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সুবিধা করতে পারেননি বাংলাদেশের শুটার রবিউল ইসলাম। ফাইনাল নিশ্চিত করতে সেরা আটের মধ্যে থাকতে হতো। তবে রবিউল শেষ করেছেন ১৫তম হয়।
Manual5 Ad Code
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাছাইপর্বে ২২ জন শুটারের মধ্যে অষ্টম হয়ে ফাইনালে উঠেছেন ভারতের বিশাল সিং। তার স্কোর ৬২৪.৬। রবিউল ৬২২.৪ স্কোর করেন। বাংলাদেশের এই শুটার তার প্রতিটি সিরিজে আরও ১ থেকে ১.৫ পয়েন্ট বেশি তুলতে পারতেন, তাহলে ফাইনালের লড়াইয়ে থাকার জোরালো সম্ভাবনা তৈরি হতো।
Manual6 Ad Code
বরাবরের মতোই দাপট দেখিয়েছেন স্বাগতিক ভারতীয় শুটাররা। বাছাইপর্বে বিশ্বমানের নৈপুণ্য দেখিয়ে শীর্ষস্থান দখল করেছেন ভারতের রুদ্রাঙ্কশ বালাসাহেব পাতিল। তার স্কোর ৬৩২.১, যা রবিউলের চেয়ে প্রায় ৯.৭ পয়েন্ট বেশি।
Manual1 Ad Code
নিরাপত্তা শঙ্কায় কারণে টি–টুয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাতে রাজি হয়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। ক্রিকেট দলকে অনুমতি না দিলেও দুই সদস্যের শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি দেয় বাংলাদেশ সরকার।