পাকিস্তানের ম্যাচ বয়কট নিয়ে নিজেদের অবস্থান জানালো ভারত
পাকিস্তানের ম্যাচ বয়কট নিয়ে নিজেদের অবস্থান জানালো ভারত
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
Manual7 Ad Code
স্পোর্টস ডেস্ক:
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এই সংকট নিরসনে আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যকার ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আভাস মিলেছে। এই বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজিব শুক্লা জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ ইস্যুতে তারা আইসিসির সিদ্ধান্ত মেনে নেবে। তিনি বলেন, ‘আমি আগেই স্পষ্ট করেছি যে আইসিসি যে সিদ্ধান্ত নিক, আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী চলবো। এই ব্যাপারে বিসিসিআই এর কিছু বলার নেই।’
Manual5 Ad Code
রোববার (৮ ফেব্রুয়ারি) লাহোর বৈঠকে আইসিসির প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। ভারত-পাকিস্তান ম্যাচ ইস্যু নিয়ে তার সঙ্গে আলোচনা করতে এই বৈঠকে ছিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি এবং বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নাকভি জানান, তিনটি দাবি মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান।
Manual7 Ad Code
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের বিপক্ষে পাকিস্তান খেলবে কি না সেটার সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আজ (সোমবার) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে তিনি আইসিসি ও বিসিবি প্রতিনিধিদের সঙ্গে হওয়া সাম্প্রতিক আলোচনার বিস্তারিত তুলে ধরবেন। এরপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রীই।