প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাকিবের দেশে ফেরার গুঞ্জন নিয়ে যা জানা গেল

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
সাকিবের দেশে ফেরার গুঞ্জন নিয়ে যা জানা গেল

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। সম্প্রতি তার জাতীয় দলে ফেরার বিষয়ে জোরালো আলোচনা হয়। এরই মাঝে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফলে আবারও সাকিবের ফেরার বিষয়টি নতুন করে সামনে এসেছে।

Manual6 Ad Code

নির্বাচনের বেশ কয়েক মাস আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টি স্পোর্টসকে সাকিবের জাতীয় দলের ফেরা প্রসঙ্গে বলেছিলেন, ‘সেটা (জাতীয় দলে খেলা) সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। তখন সে ক্রিকেটে থাকবে কি না তার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য, সে অবশ্যই আসবে (খেলবে)।’

Manual2 Ad Code

এ দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবেন সাকিব। এতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে দেখার সম্ভাবনা তৈরি হয়। মার্চের দ্বিতীয় সপ্তাহে দুই দল ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ খেলবে।

Manual3 Ad Code

তবে ২৮ তারিখে দেশে ফেরার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সাকিব। দেশের একটি গণমাধ্যমকে সাবেক এই টাইগার অধিনায়ক জানান, ২৮ তারিখ ফিরছেন না তিনি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code