প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান

Manual5 Ad Code

 

ক্রীড়া প্রতিবেদক:

Manual5 Ad Code

আগের দুই ম্যাচে জয় পেতে ঘাম ঝরাতে হলেও মালয়েশিয়ার বিপক্ষে দাপট দেখিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় জয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছে টাইগ্রেসরা। ৮ দেশের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশই একমাত্র দল, যারা কোনো ম্যাচ হারেনি।

উইমেন’স রাইজিং স্টারস এশিয়া কাপে ব্যাংককে মালেয়েশিয়া জাতীয় দলকে ৯০ রানে হারাল ফাহিমা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫১ রান করে বাংলাদেশ।

 

Manual7 Ad Code

জবাবে পুরো ২০ ওভার খেলেও ৬১ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া। এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পাকিস্তান ‘এ’ দলকে। আগামী শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ফাহিমা খাতুনের দল।

Manual7 Ad Code

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা সুখকর ছিল না বাংলাদেশের। দলীয় ৫২ রানেই টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। শারমিন সুলতানা ৩০ রানের ইনিংস খেলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। মাঝে হাল ধরেন দুই অভিজ্ঞ লতা মন্ডল ও অধিনায়ক ফাহিমা খাতুন। পঞ্চম উইকেটে দুজনে যোগ করেন মূল্যবান ৫৫ রান।

Manual8 Ad Code

 

ফাহিমা ২৯ রান করে ফিরলেও লতা মন্ডল ছিলেন অবিচল। ৪৪ বলে ৪৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। শেষ দিকে সাদিয়া আক্তারের ১১ বলে ১৯ রানের ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রানের শক্ত পুঁজি পায় বাংলাদেশ। শেষ ৫ ওভারেই টাইগ্রেসরা সংগ্রহ করে ৫৪ রান।

লক্ষ্য তাড়ায় বাংলাদেশের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে মালয়েশিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক পর্যায়ে ৩০ রানেই ৭ উইকেট হারায় তারা। মালয়েশিয়ার হয়ে নুর আরিয়ানা নাতসিয়া সর্বোচ্চ ২২ রান করলেও বাকিদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন অভিষিক্ত ফাতেমা জাহান। নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই এই বাঁ-হাতি স্পিনার ১০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। অফস্পিনার শরিফা খাতুন নেন ২ উইকেট। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৬১ রানেই থেমে যায় মালয়েশিয়ার ইনিংস।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code