প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছেন না সাইফ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ণ
বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছেন না সাইফ

Manual2 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:

Manual3 Ad Code

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় ওই সময়ে অদম্য টি-টোয়েন্টি কাপে খেলেছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর কিছুদিন বিশ্রামে থেকে তারা আবারও মাঠে নামছেন। আগামীকাল (সোমবার) থেকে শুরু হবে ওয়ানডে ফরম্যাটের বিসিএল। তার আগে রাজশাহীর উইকেট নিয়ে কথা বলেছেন ক্রিকেটার সাইফ হাসান।

Manual2 Ad Code

 

গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় মিরপুরে উইকেট যে খুব খারাপ হয় তা না। রাতের ম্যাচগুলোয় সবসময় উইকেট ভালো থাকে। যখন শিশির পড়ে তখনও ভালো থাকে। এটা নির্ভর করে আসলে, একেক দিন একেক রকম থাকে। আমরা জানি রাজশাহী এবং বগুড়ায়–ও ভালো উইকেট থাকে। তাই আমার মনে হয় এটা নির্ভর করে আসলে কোন দিনে কেমন থাকে, এর সঙ্গে মানিয়ে নেওয়াটা খুব জরুরি।’

বাংলাদেশ দলে ওপেনারদের মধ্যে প্রতিযোগিতা প্রসঙ্গে সাইফ বলেন, ‘(দলের মধ্যে) প্রতিযোগিতা আছে কি না জানি না। সর্বশেষ দলে কে ছিল না ছিল… আসলে অনেকদিন হয়ে গেছে। নতুন টুর্নামেন্ট আছে। এখন আমরা বিসিএল খেলব, সবার নজর এখানে। এখানে যদি একটা ভালো শেপে সবাই আসতে পারে আশা করি ভালো হবে। আমরা বেশিরভাগ ম্যাচ টি-টোয়েন্টি খেলছি গত কয়েক মাস। তাই খুব ভালো হলো আমাদের জন্য (এখন বিসিএলে ওয়ানডে খেলার সুযোগ), ভালো একটা প্রস্তুতি হবে আমাদের জন্য।’

 

Manual2 Ad Code

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে এখনই ভাবতে চান না ডানহাতি এই ব্যাটার, ‘একেক জনের গোল একেক রকম হতে পারে। তবে আমার মনে হয় এত দূরেরটা না দেখে প্রথমে দেখা উচিত আমরা ওয়ানডে খেলা শুরু করছি অনেকদিন পর। কীভাবে নিজেদেরকে তাড়াতাড়ি খাপ খাইয়ে নিতে পারি দেখতে হবে। তারপর ধাপে ধাপে সামনে যে সিরিজগুলো আসবে, সেগুলোর ওপর নজর রাখা উচিত।’

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code