স্পোর্টস ডেস্ক:
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকেই চমক ছিল ভরপুর। তবে শুধু কয়েকটি দৃশ্য নয়, গোটা টুর্নামেন্টটাই যেন অ্যান্টি-ক্লাইম্যাক্সে ভরা। গ্রুপ পর্ব থেকেই অস্ট্রেলিয়ার বিদায়ের পর এবার সেমিফাইনালে ওঠা নিয়েও চাপে বর্তমান চ্যাম্পিয়ন ও সহ-আয়োজক ভারত।
কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা ইতোমধ্যেই খেয়ে ফেলেছে আরেক আয়োজক শ্রীলঙ্কা। নিজেদের ঘরের মাঠে সুপার-আটের প্রথম দুই ম্যাচে টানা পরাজয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে সাবেক চ্যাম্পিয়নরা।
Manual6 Ad Code
আর তাতেই লজ্জার রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। ১৯৯৬ সালে আইসিসি বিশ্বকাপে প্রথমবার সহ-আয়োজক ছিল শ্রীলঙ্কা। সেই আসরেই তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ২০০২ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজন করে শ্রীলঙ্কা। সেবার ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় লঙ্কানরা।
Manual4 Ad Code
২০১১ সালে ভারত ও বাংলাদেশের সঙ্গে যৌথ আয়োজক ছিল শ্রীলঙ্কা। সেবার তারা ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত হার মানে। ২০১২ সালে আইসিসি বিশ্বকাপের আয়োজন করেছিল শ্রীলঙ্কা। সে বার রানার্স-আপ হয় তারা। কিন্তু প্রায় ৩০ বছর পর এবারই প্রথমবারের মতো আয়োজক হয়েও ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হল শ্রীলঙ্কা।