প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

টি–টোয়েন্টি বিশ্বকাপ না জিতলে বিদায়, গম্ভীরকে নিয়ে হার্মিসনের বিস্ফোরক মন্তব্য

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ণ
টি–টোয়েন্টি বিশ্বকাপ না জিতলে বিদায়, গম্ভীরকে নিয়ে হার্মিসনের বিস্ফোরক মন্তব্য

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:
টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর সুপার এইটে রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ম্যাচটি এখন কার্যত কোয়ার্টার–ফাইনালে রূপ নিয়েছে। যে দল জিতবে, তারা যাবে সেমিফাইনালে; হেরে গেলেই শেষ হয়ে যাবে মিশন। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টিভ হার্মিসন।

Manual8 Ad Code

তার মতে, শিরোপা ধরে রাখতে না পারলে ভারতের প্রধান কোচ হিসেবে গম্ভীরের অবস্থান টিকে নাও থাকতে পারে। টকস্পোর্ট ক্রিকেট– এ দেওয়া সাক্ষাৎকারে হার্মিসন বলেন, গম্ভীরের ব্যক্তিত্ব ও কোচিং স্টাইল তাকে সহজে গ্রহণযোগ্য করে না, আর সেটিই তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

Manual5 Ad Code

তিনি বলেন, ভারতীয় দলের কোচ হিসেবে সফল হতে হলে ইগো কম রাখতে হয়। কিন্তু গম্ভীরের ক্ষেত্রে সেই নমনীয়তা কতটা আছে, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। তবে একই সঙ্গে নিজের পছন্দের কোচিং স্টাফ নিয়ে কাজ করার ক্ষেত্রে গম্ভীরের আনুগত্য ও দৃঢ়তার প্রশংসাও করেন হার্মিসন।

হার্মিসনের মতে, একজন সফল কোচের সবচেয়ে বড় গুণ হচ্ছে ভুল স্বীকার করে দ্রুত পথ বদলানোর সক্ষমতা। আর এই জায়গাতেই গম্ভীর কিছুটা পিছিয়ে আছেন বলে মনে করেন সাবেক ইংলিশ পেসার।

বার্বাডোজে ২০২৪ সালে শিরোপা জয়ের সুবাদে বর্তমান আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে গ্রুপ পর্বে টানা চার ম্যাচ জিতে তারা সুপার এইটে ওঠে। তবে দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হেরে চাপে পড়ে যায় দলটি। পরে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখে। বর্তমানে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ— দুই দলেরই পয়েন্ট সমান। ফলে গ্রুপ–১ থেকে দ্বিতীয় সেমিফাইনালিস্ট নির্ধারণে রোববারের ম্যাচটি ‘নকআউট’ হয়ে দাঁড়িয়েছে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code