টি-টোয়েন্টি বিশ্বকাপে সুবিধা করতে পারেনি আফগানিস্তান ক্রিকেট দল। তারা বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই। বিশ্বকাপের ব্যর্থতার পর নিজেদের প্রথম সিরিজের আগে ওয়ানডের অধিনায়কত্বে পরিবর্তন এনেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নেতৃত্ব হারিয়েছেন রশিদ খান। আর দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওপেনার ইব্রাহিম জাদরান।
এতদিন এই ফরম্যাটে দলকে নেতৃত্ব দিতেন রশিদ। আগে সহ-অধিনায়ক থাকা জাদরান এবার স্থায়ীভাবে দায়িত্ব পেলেন।
২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা কয়েকজন ক্রিকেটারকে এবার স্কোয়াডে রাখা হয়নি। বাদ পড়েছেন পেসার ফজলহক ফারুকি, অলরাউন্ডার গুলবাদিন নাইব এবং উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ ইসহাক।
Manual3 Ad Code
টি-টোয়েন্টি দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটার নূর রহমান, স্পিন অলরাউন্ডার শরাফউদ্দিন আশরাফ এবং বাঁহাতি পেসার ফরিদ আহমাদ মালিক।
ওয়ানডে দলে ফিরেছেন ফারিদ আহমদ মালিক। এছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার জিয়াউর রহমান শরিফ। সম্প্রতি নিজের শেষ ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া পেসার বিলাল সামি ওয়ানডে দলে জায়গা ধরে রেখেছেন। তাকে টি-টোয়েন্টি দলের রিজার্ভেও রাখা হয়েছে।
Manual8 Ad Code
প্রধান নির্বাচক আহমাদ শাহ সুলিমানখিল বলেন, দল ব্যবস্থাপনায় সাম্প্রতিক পরিবর্তন ও ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবেই নেতৃত্বে এই পরিবর্তন আনা হয়েছে।
Manual8 Ad Code
তিনি জানান, রশিদ খানের নেতৃত্বে দল বড় সাফল্য পেয়েছে, বিশেষ করে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা ছিল উল্লেখযোগ্য অর্জন। তবে আগামী দুই বিশ্বকাপকে সামনে রেখে নতুন নেতৃত্ব গড়ে তোলাই এখন বোর্ডের লক্ষ্য।