প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আজ ফাইনাল, চার লড়াই ঠিক করে দেবে চূড়ান্ত ভাগ্য

editor
প্রকাশিত মার্চ ৮, ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ণ
আজ ফাইনাল, চার লড়াই ঠিক করে দেবে চূড়ান্ত ভাগ্য

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ রোববার টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। তিন বছর আগে এই মাঠেই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারের ক্ষত ভুলে নতুন ইতিহাস গড়ার হাতছানি রোহিত শর্মাদের সামনে। আজ জিতলে প্রথম দল হিসেবে তিনটি টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পাশাপাশি টানা দুই আসরে শিরোপা ধরে রাখার অনন্য রেকর্ড গড়বে আয়োজক দেশটি।

Manual6 Ad Code

সুপার এইট পর্বে এই মাঠেই দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছিল ভারতকে। সেই স্মৃতি কাটিয়ে উঠতে বিসিসিআই এবার বেশ সতর্ক অবস্থান নিয়েছে, এমনকি ফাইনালের আগে খেলোয়াড়দের টিম হোটেলও পরিবর্তন করা হয়েছে। তবে মাঠের লড়াইয়ে মূল নজর থাকবে ব্যক্তিগত দ্বৈরথগুলোর ওপর, যা নির্ধারণ করে দিতে পারে শিরোপার ভাগ্য।

নিউজিল্যান্ডের বিধ্বংসী ওপেনার ফিন অ্যালেনকে থামানোর বড় চ্যালেঞ্জ থাকবে ভারতের প্রধান পেসার যশপ্রীত বুমরার কাঁধে। সেমিফাইনালে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করা অ্যালেন পাওয়ারপ্লেতে বোলারদের ওপর চড়াও হতে পছন্দ করেন। অন্যদিকে, বুমরার বিষাক্ত ইয়র্কার ও নিয়ন্ত্রিত বোলিং কিউই ব্যাটারদের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে।

Manual3 Ad Code

ভারতের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ সঞ্জু স্যামসন বর্তমানে দারুণ ফর্মে থাকলেও তার সামনে বাধা হতে পারেন পেসার ম্যাট হেনরি। টুর্নামেন্টের শুরুতে অনিয়মিত থাকলেও শেষ দুই ম্যাচে ৯৭ ও ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন স্যামসন। তবে পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের আগের সিরিজে হেনরি দুবার আউট করেছিলেন স্যামসনকে, যা ভারতীয় শিবিরে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে।

Manual4 Ad Code

মাঝের ওভারগুলোতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে কিউই কাপ্তান মিচেল স্যান্টনারের লড়াইটি হবে কৌশলী। বাঁহাতি স্পিনের বিপক্ষে সূর্যকুমারের কিছুটা দুর্বলতা রয়েছে এবং স্যান্টনার এর আগে তিনবার তাকে সাজঘরে ফিরিয়েছেন। এই আসরে নিজের চেনা ছন্দে ফিরতে মরিয়া সূর্যকুমারের ব্যাটিং আজ ভারতের বড় সংগ্রহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Manual5 Ad Code

নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে সবচেয়ে ধারাবাহিক টিম সাইফার্টকে আটকানোর দায়িত্ব থাকবে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ওপর। সাত ইনিংসে তিন ফিফটি করা সাইফার্ট ১৬১ দশমিক ১৭ স্ট্রাইক রেটে রান তুলে প্রতিপক্ষ বোলারদের চাপে রাখছেন। বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে পরিচিত হার্দিকের স্লোয়ার ও শর্ট পিচ বল সাইফার্টের আক্রমণাত্মক ব্যাটিং রুখতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code