প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি— মিরাজের রান আউট নিয়ে লিটন দাস

editor
প্রকাশিত মার্চ ১৪, ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ণ
এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি— মিরাজের রান আউট নিয়ে লিটন দাস

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের কাছে ১২৮ রানে হেরেছে বাংলাদেশ। তবে এই ম্যাচে ফল ছাপিয়ে আলোচনায় টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বিতর্কিত রান আউট। যা নিয়ে পক্ষে বিপক্ষে তুমুল চর্চা হচ্ছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা বেশ ক্ষুব্ধ মিরাজের ওপর। তবে এই জায়গায় টাইগার অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন লিটন দাস।

Manual7 Ad Code

পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ৩৯তম ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে রিজওয়ানের শট যায় বোলার মিরাজের দিকে। মিরাজ সেটি পা দিয়ে আটকান।

এ সময় অপর প্রান্তে থাকা ব্যাটার সালমান আগা ক্রিজের বাইরে ছিলেন। বলটি সালমান ও মিরাজ দুজনের পায়ের কাছেই ছিল। সালমান সেটি মিরাজের হাতে দেওয়ার চেষ্টা করেন। তবে সালমান বল ধরার আগেই মিরাজ সেটি স্টাম্পে মারেন। থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেয়।

Manual4 Ad Code

এতে ক্ষুব্ধ হয়ে মাটিতে হেলমেট ছুঁড়ে মারেন সালমান। সাজঘরে যাওয়ার পথে রাগ প্রকাশ করতে থাকেন তিনি।

ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে লিটন বলেন, ‘প্রথমত, এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি। এটা আন্তর্জাতিক ম্যাচ। নিয়মে আছে আউট, এখানে স্পোর্টসম্যানশিপ নষ্ট হয়েছে বলে আমার মনে হয় না। যে যার ব্যক্তিগত মতামত দিতে পারে। তবে খেলোয়াড় হিসেবে আমাদের কাছে মনে হয়েছে আউট।’

Manual3 Ad Code

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এই রান আউট ইস্যুতে সালমান আগা বলেন, ‘আমি মনে করি স্পোর্টসম্যান স্পিরিট থাকা উচিত। সে (মিরাজ) যা করেছে, তা নিয়মের মধ্যেই আছে। আমি মনে করি সে যদি এটাকে সঠিক মনে করে, তবে এটা সঠিক। কিন্তু আপনি যদি আমার দৃষ্টিভঙ্গি জানতে চান, আমি অন্যভাবে করতাম। আমি স্পোর্টসম্যান স্পিরিটকে বেছে নিতাম। আমরা আগে কখনো এমন কিছু করিনি, ভবিষ্যতেও কখনো এমনটা করবো না।’

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code