প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রকে প্রশ্ন ইরানের

editor
প্রকাশিত মার্চ ১৪, ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ণ
নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রকে প্রশ্ন ইরানের

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে আসন্ন ফিফা বিশ্বকাপকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলেছেন, ইরানের জাতীয় ফুটবল দল বিশ্বকাপে অংশ নিতে স্বাগত হলেও বর্তমান পরিস্থিতিতে তাদের সেখানে থাকা ‘উপযুক্ত নয়’ বলে তিনি মনে করেন। তার যুক্তি, খেলোয়াড়দের নিজেদের জীবন ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি।

গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন, ‘ইরান জাতীয় ফুটবল দল বিশ্বকাপে অংশ নিতে স্বাগত। কিন্তু আমি সত্যিই মনে করি না যে তাদের সেখানে থাকা উপযুক্ত হবে। তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করে।’

Manual7 Ad Code

ট্রাম্পের এই মন্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই)। গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্ন তোলে। ইরান ফুটবল ফেডারেশন বলেছে, যদি কোনো দেশ অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তবে সেই দেশের বিশ্বকাপ আয়োজনের অধিকার থাকা উচিত নয়।

তাদের বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক আয়োজন। এর অভিভাবক ফিফা, কোনো নির্দিষ্ট দেশ নয়। কিছু তথাকথিত সেলিব্রিটি ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি তুলছেন। কিন্তু যদি কাউকে বাদ দিতে হয়, তাহলে সেই দেশকেই বাদ দেওয়া উচিত যারা অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পারে না।’

Manual7 Ad Code

পরে আরেকটি পোস্টে ট্রাম্প পরিষ্কার করে বলেন, বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো হুমকি নেই। বরং তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে নিরাপদ ক্রীড়া আসর হবে। তিনি লেখেন, ‘এটি হবে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে নিরাপদ ক্রীড়া আয়োজন। সব খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের তারকার মতো সম্মান দেওয়া হবে।’ এ দিকে ইরানের অংশগ্রহণ নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code