প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নেপালকে গুঁড়িয়ে দিতে জোড়া গোল চান রোনান

editor
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ণ
নেপালকে গুঁড়িয়ে দিতে জোড়া গোল চান রোনান

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের রোমাঞ্চকর সেমিফাইনালে আগামীকাল নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মালদ্বীপের মাটিতে চলমান এই আসরে অপরাজিত থেকে শেষ চারে ওঠা বাংলাদেশের সামনে এখন ফাইনালের হাতছানি। আর এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে মুখিয়ে আছেন দলের বর্তমান পোস্টার বয় রোনান সুলিভান।

Manual5 Ad Code

আসরে এখন পর্যন্ত বাংলাদেশ জালের দেখা পেয়েছে মোট তিনবার, যার তিনটিতেই সরাসরি অবদান রয়েছে রোনানের।
প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারানোর কারিগর ছিলেন তিনি নিজে; করেছিলেন চোখধাঁধানো জোড়া গোল। এরপর ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে সমতাসূচক গোলটিতেও ছিল যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমির এই ফুটবলারের শৈল্পিক অ্যাসিস্ট। আগামীকাল ১ এপ্রিল প্রথম সেমিফাইনালে নেপালের বিপক্ষেও সেই ধার বজায় রাখতে চান তিনি।

Manual2 Ad Code

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো এক ভিডিও বার্তায় রোনান নিজের লক্ষ্যের কথা জানিয়ে বলেন, এটি একটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে।
আমরা দলগতভাবে খেলে জয় ছিনিয়ে নিতে চাই। নেপালের বিপক্ষে বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নে আত্মবিশ্বাসী রোনান জানান, ম্যাচে দুই গোল করাটা আমার কাছে সঠিক লক্ষ্য বলে মনে হয়।

Manual6 Ad Code

রোনানকে নিয়ে সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে থাকলেও স্কোয়াডে থাকা তার যমজ ভাই ডেকলান সুলিভানকে নিয়ে দানা বাঁধছে বিতর্ক। রক্ষণভাগের ফুটবলার ডেকলানকে এখন পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামানো হয়নি।
বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচে ডিফেন্সের দুর্বলতা ফুটে উঠলেও তাকে ডাগআউটে বসিয়ে রাখায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেক ফুটবলপ্রেমী।

এদিকে, বাফুফের পক্ষ থেকে পাঠানো ভিডিও বার্তার দৈর্ঘ্য নিয়েও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দলের মূল তারকা রোনানের বার্তা মাত্র ১৫ সেকেন্ড এবং ফুটবলার চন্দন রায়ের ভিডিও ১৩ সেকেন্ডের হলেও, টিম ম্যানেজার সামিদ কাশেমের আড়াই মিনিটের দীর্ঘ বক্তব্য প্রচার করা হয়েছে। ফুটবল সংশ্লিষ্টদের মতে, ম্যাচ পূর্ববর্তী সময়ে কর্মকর্তাদের চেয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস শোনাটাই সমর্থকদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

আগামীকাল প্রথম সেমিফাইনালে নেপালের বাধা টপকাতে পারলেই শিরোপার মঞ্চে পৌঁছে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।
অন্য সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ভুটান। এখন দেখার বিষয়, রোনানের কাঙ্ক্ষিত ‘জোড়া গোল’ বাংলাদেশকে সাফের ফাইনালে নিয়ে যেতে পারে কি না।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code