ল্যাথামের নেতৃত্বে বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড স্কোয়াড ঘোষণা
ল্যাথামের নেতৃত্বে বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড স্কোয়াড ঘোষণা
editor
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটের জন্য পৃথক স্কোয়াড ঘোষণা করেছে। চলতি মাসেই কিউইদের এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে দুই দলের মধ্যে সীমিত ওভারের সিরিজ অনুষ্ঠিত হবে।
Manual3 Ad Code
দল ঘোষণায় দেখা গেছে, ইনজুরি কাটিয়ে বেশ কয়েকজন ক্রিকেটার দলে ফিরেছেন। তাদের মধ্যে ম্যাট ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার উল্লেখযোগ্য।
ও’রুর্ক জায়গা পেয়েছেন ওয়ানডে দলে, টিকনার থাকছেন টি-টোয়েন্টি স্কোয়াডে, ফিশার সুযোগ পেয়েছেন দুই ফরম্যাটেই।
Manual6 Ad Code
তবে নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারকে এই সিরিজে পাওয়া যাবে না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার কারণে তিনি ছুটিতে রয়েছেন। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটার টম ল্যাথামকে।
ওয়ানডে দলে ল্যাথামের সঙ্গে রয়েছেন হেনরি নিকোলস, উইল ইয়াং, ডিন ফক্সক্রফটদের মতো পরিচিত মুখ। পাশাপাশি দলে সুযোগ পেয়েছেন কয়েকজন তরুণ ক্রিকেটারও।
Manual8 Ad Code
অন্যদিকে টি-টোয়েন্টি স্কোয়াডেও রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। ইশ সোধির মতো অভিজ্ঞ স্পিনারের সঙ্গে আছেন ম্যাট ফিশার, টিম রবিনসন ও বেভন জ্যাকবসদের মতো উদীয়মান ক্রিকেটাররা।