প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বোলারদের ইনজুরি রুখতে ‘টু-ফোর-সেভেন’ মেথড

editor
প্রকাশিত এপ্রিল ২, ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ণ
বোলারদের ইনজুরি রুখতে ‘টু-ফোর-সেভেন’ মেথড

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:

Manual3 Ad Code

জাতীয় দলের বোলারদের ইনজুরি মুক্ত রাখতে এবং ফিটনেস আরও উন্নত করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। বোলারদের জন্য বিশেষ ‘পিরিয়ডাইজেশন প্ল্যান’ এবং আধুনিক ‘স্পোর্টস মাস্ক’ ব্যবহারের মাধ্যমে ক্রিকেটারদের কন্ডিশনিংয়ে বৈপ্লবিক পরিবর্তন আনার চেষ্টা করছেন জাতীয় দলের ফিটনেস ট্রেইনার ইফতিখার ইফতি।

ফাস্ট বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে ইফতিখার ইফতি জানান, এখন থেকে বোলারদের ইনজুরিতে পড়ার আগেই বিশ্রামের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ‘বোলারদের নিয়ে আমরা সবচেয়ে বেশি কনসার্ন। ওদের পিরিয়ডাইজেশন প্ল্যান করা হয়েছে, কে কখন খেলবে, কে কখন রিহ্যাবে যাবে তার স্ট্রং প্ল্যান আছে। আমরা ‘টু-ফোর-সেভেন’ মেথডে যাওয়ার চেষ্টা করছি, যেখানে সপ্তাহে সাত দিনের মধ্যে দুই দিনের বেশি বোলিং করা যাবে না।’

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

টানা খেলার ধকল সামলাতে বোলারদের ডিলোডিং পিরিয়ড নিয়ে তিনি আরও বলেন, ‘একটা বোলার হয়তো দুইটা সিরিজ খেলবে, পরপর তিনটা খেললে আমরা কোচের সাথে আলোচনা করব তাকে পরের সিরিজে না খেলিয়ে ডিলোডিং পিরিয়ডে নেওয়া যায় কি না। ইনজুরিতে পড়ে পাঁচ মাস বাইরে থাকার চেয়ে ইনজুরির ঠিক আগ মুহূর্তে তাকে রিহ্যাবে এনে রেডি করা ভালো। বোলাররা এখন ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য পুরোপুরি ফিট আছে।’

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code