প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অনুশীলনে ফটোগ্রাফারের ক্যামেরা ভাঙলেন মেসি

editor
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ণ
অনুশীলনে ফটোগ্রাফারের ক্যামেরা ভাঙলেন মেসি

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচ নিয়ে এমনিতেই আলোচনায় ইন্টার মিয়ামি। তবে এবার অনুশীলনের এক মুহূর্তে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তার নেওয়া এক শক্তিশালী শট তৈরি করে এক অপ্রত্যাশিত ঘটনা, যা দ্রুত ছড়িয়ে পড়ে স্যোশাল মিডিয়ায়।

ঘটনাটি ঘটে যখন মেসি অনুশীলনে একটি সাধারণ শট নিতে প্রস্তুত হন। তবে শটটি নির্ধারিত লক্ষ্যে না গিয়ে দিক পরিবর্তন করে কয়েক মিটার দূরে থাকা এক ফটোগ্রাফারের ক্যামেরায় গিয়ে আঘাত করে।

Manual7 Ad Code

মেসির শটের গতি ও শক্তি এতটাই বেশি ছিল যে ক্যামেরার লেন্স তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Manual3 Ad Code

ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন ওই ফটোগ্রাফার, কারণ ম্যাচ শুরু হওয়ার আগেই তার প্রধান কাজের সরঞ্জামটি অচল হয়ে যায়।

এ সময় কাছাকাছি থাকা এক রিপোর্টার পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন, যেখানে দেখা যায় বলটি সরাসরি ক্যামেরায় আঘাত করছে।

মেসির শটের এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

Manual2 Ad Code

খুব একটা দেখা যায় না এ ধরনের ঘটনা। এমনকি মেসির মতো তারকার আশপাশেও। সাধারণত তার অনুশীলনে অচি চমকপ্রদ সব ফুটবল মুহূর্তের সাক্ষী হওয়া যায়।

তবে এবার ঘটনাটি হয়ে থাকল ভিন্ন এক স্মৃতি, ইন্টার মিয়ামির অনুশীলনের আরেকটি ব্যতিক্রমী গল্প হিসেবে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code