প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিসিবি প্রধান তামিমকে অভিনন্দন জানালেন মোহাম্মদ নবী

editor
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
বিসিবি প্রধান তামিমকে অভিনন্দন জানালেন মোহাম্মদ নবী

Manual6 Ad Code

ডিজিটাল ডেস্ক :
সম্প্রতি ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিসিবি প্রধানের দায়িত্ব পাওয়ায় তামিমকে অভিনন্দন জানিয়েছেন আফগান ক্রিকেট কিংবদন্তি মোহাম্মদ নবী।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নেতৃত্ব দিয়ে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করেছিলেন তামিম ইকবাল। সেখানে তার সতীর্থ হিসেবে ছিলেন মোহাম্মদ নবী। সাবেক সতীর্থের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করে নবী লিখেছেন, ‌‌‌‌‌‌’বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ায় আপনাকে অভিনন্দন। আপনি আপনার ক্রিকেট ক্যারিয়ারে খেলার মাঠে দুর্দান্ত ছিলেন। আমি নিশ্চিত যে, আপনার নেতৃত্বগুণ ও দক্ষতার মাধ্যমে নতুন দায়িত্বেও সফল হবেন। আপনার এই নতুন জার্নিতে অনেক অনেক শুভকামনা।’

Manual2 Ad Code

এনএসসির গঠন করা ১১ সদস্যদের এই কমিটিতে তামিম ইকবাল ছাড়াও আছেন আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু ও আতহার আলী খান। এছাড়া জায়গা পেয়েছেন প্রতিমন্ত্রী-মন্ত্রীদের ছেলে-স্ত্রী।

Manual2 Ad Code

বিসিবির অ্যাডহক কমিটির একমাত্র নারী সদস্য রাশনা ইমাম। তিনি ব্যারিস্টার ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাশনা।

এছাড়া দুই মন্ত্রীর ছেলেও জায়গা পেয়েছেন এই কমিটিতে। সৈয়দ ইব্রাহীম আহমদ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক। তার বাবা বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আরও আছেন তরুণ রাজনীতিবিদ ও কলামিস্ট ইসরাফিল খসরু। তিনি বর্তমান সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরীর ছেলে।

Manual5 Ad Code

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাসও এই কমিটিতে আছেন। ঢাকা ব্যাংকের পরিচালক ও তরুণ ব্যবসায়ী তিনি। সাবেক বোর্ড পরিচালক ও ক্লাব সংগঠক ফাহিম সিনহাও আছেন এই অ্যাডহক কমিটিতে। সাবেক জনপ্রিয় ক্রীড়া সংগঠক ও বিসিবির সাবেক সহসভাপতি এবং পরিচালক আফজালুর রহমান সিনহার ছেলে ফাহিম সিনহা।

Manual4 Ad Code

অভিজ্ঞ ক্রীড়া সংগঠক ও বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু আছেন এই কমিটিতে। ইন্দিয়া রোড ক্রীড়া চক্রের কাউন্সিলরও তিনি। এই কমিটির অন্যতম সদস্য তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান ও ইস্টকোস্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। এছাড়া তিনি বিসিবির সাবেক পরিচালকও। এছাড়া বিসিবির সাবেক পরিচালক মির্জা সালমান ইস্পাহানিও আছেন এই কমিটিতে। তিনি ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যারিস্টার।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code