প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচে অবাক ফক্সক্রফট

editor
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ণ
বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচে অবাক ফক্সক্রফট

Manual4 Ad Code

 

ক্রীড়া প্রতিবেদক:

ওয়ানডে সিরিজের শুরুটা দারুণভাবে করেছে নিউজিল্যান্ডের। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৪৭ রানের বেশি কিউইরা করতে না পারলেও ম্যাচ ঠিকই জিতে নিয়েছে ২৬ রানে। ফলে সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

Manual5 Ad Code

লক্ষ্যটা বড় না হলেও বাংলাদেশ জিততে ব্যর্থ হয়েছে। মিরপুরের হোম অব ক্রিকেটের উইকেটের চরিত্র মুখস্থ থাকার পরও তাড়া করতে ব্যর্থ হয়েছে ২৪৮ রানের লক্ষ্য। বাংলাদেশের ব্যাটিং দেখে অবাক হয়েছেন খোদ নিউজিল্যান্ডের অলরাউন্ডার ডিন ফক্সক্রফট।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

ব্যাট হাতে ৫৮ রানের পর বল হাতে পেয়েছেন ২৫ রান খরচায় ১ উইকেট। জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। জয়ী দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন সংবাদ সম্মেলনে। সেখানে ফক্সক্রফট সংবাদ বলেন, ‘বাংলাদেশ, হ্যাঁ (কিছুটা অবাক) উইকেট কিছুটা ধীরগতির হয়ে যাওয়ায় আমাদের স্পিনার ও পেসাররা সুবিধা পাচ্ছিল। আমি ভেবেছিলাম তাদের হাতে যেহেতু উইকেট আছে, তারা শেষে আক্রমণ করবে। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, দ্রুত কিছু উইকেট পড়ে গেলে ম্যাচের চিত্র বদলে যায়।’

শেষ উইকেট না পড়ার আগপর্যন্ত ম্যাচ জেতার ব্যাপারে নিশ্চিত ছিলেন না সফরকারীরা। ফক্সক্রফট আরও বলেন, ‘বাংলাদেশ হয়তো জয়ের খুব কাছেই ছিল। আমরা ঠিক সময়ে উইকেট নিতে পেরেছি। শেষ উইকেট পড়ার আগ পর্যন্ত তারা ম্যাচেই ছিল। যেহেতু একজন সেট ব্যাটার ছিল, তাই যেকোনো কিছু হতে পারতো।’

 

Manual7 Ad Code

সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী ২০ এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১১টায়।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code