স্পোর্টস ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৪-২৫ মৌসুম রেলিগেশনে থেকে শেষ করায় নামতে হয়েছিল দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপে। সেখানেও টিকে থাকা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের ফুটবল তারকা হামজা চৌধুরীর দল লেস্টার সিটির।
Manual7 Ad Code
গতকাল ১-০ গোলে পোর্টসমাউথের কাছে হেরে তৃতীয় স্তরের প্রতিযোগিতা লিগ ওয়ানে নেমে যাওয়ার শঙ্কায় লেস্টার। এদিকে কভেন্ট্রি সিটির সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার লড়াইয়ে বড় ধাপ ফেলেছে মিলওয়াল। ইপসউইচকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ যুগে প্রথমবার খেলার অপেক্ষায় তারা। অ্যালেক্স নেইলের দল দুই ম্যাচ কম খেলে ইপসউইচকে এক পয়েন্টে পেছনে ফেলেছে।
Manual3 Ad Code
এদিকে টেবিলের তলায় থাকা লেস্টারের পতন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দশ বছর আগে প্রিমিয়ার লিগ ট্রফি জেতা দলটি গত মৌসুমের আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে এবার ছয় পয়েন্ট হারিয়েছে। কিন্তু ওই শাস্তি না পেলেও তারা শেষ তিনটি দলের মধ্যেই থাকত এবং মঙ্গলবার তাদের টানা অবনমন চূড়ান্ত হতে পারে।
লেস্টারের বাংলাদেশি তারকা হামজাকে দ্বিতীয়ার্ধে মাঠ থেকে তুলে নেওয়া হয়। মাঠ ছাড়ার সময় তাকে দুয়ো দেয় পোর্টসমাউথ ভক্তরা। তিনিও পাল্টা জবাব দেওয়ার কারণে রেফারি তাকে হলুদ কার্ড দেখান।
Manual7 Ad Code
মঙ্গলবার হালের বিপক্ষে খেলবে লেস্টার। এই ম্যাচসহ তিনটি খেলা বাকি। যে কোনো একটিতে পয়েন্ট হারালে লিগ ওয়ানে তাদের নেমে যাওয়া নিশ্চিত।