স্পোর্টস ডেস্ক:
ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর গুইলেরমো হোয়োস আকস্মিকভাবে ইন্টার মায়ামির ডাগ আউটে দাঁড়ালেন। অপ্রত্যাশিতভাবে জাভিয়ের মাসচেরানো পদত্যাগ করলে প্রধান কোচ হন হোয়োস। আর তার অভিষেক ম্যাচে মায়ামি ৩-২ গোলে জিতেছে। লিওনেল মেসি করেছেন জোড়া গোল।
Manual5 Ad Code
শনিবার কলোরাডো র্যাপিডসকে হারিয়ে মায়ামি সাত ম্যাচ অপরাজিত থাকল। লস অ্যাঞ্জেলস এফসির কাছে হার দিয়ে মৌসুম শুরু করা দলটি ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এমএলএস স্ট্যান্ডিংয়ে দ্বিতীয় স্থানে।
Manual8 Ad Code
১৩তম মিনিটে পেনাল্টি থেকে মেসি গোলমুখ খোলেন। তারপর তার ৭৯তম মিনিটে জয়সূচক গোলে তিন পয়েন্ট আদায় করে মায়ামি। মাঝমাঠ থেকে বল ছিনিয়ে নিয়ে মেসি ডানপাশ দিয়ে আক্রমণে যান। তারপর পেনাল্টি বক্সে ঢুকে কাটব্যাক করে দুই ডিফেন্ডারের ফাঁক গলে শট নেন। ব্যাকপোস্টের ভেতর দিয়ে বল জালে জড়ায়।
এই মৌসুমে সাত গোল করলেন মেসি। এমএলএস-এ সর্বোচ্চ গোলের তালিকায় স্যাম সুরিজ ও পিটার মুসার সঙ্গে সমতায় আছেন তিনি।
Manual7 Ad Code
ইয়ানিক ব্রাইট ৮৭তম মিনিটে লাল কার্ড দেখলে বাকি সময় একজন কম নিয়ে খেলতে হয়েছে মায়ামিকে। আর র্যাপিডস টানা দুটি ম্যাচ জিতে হার দেখল।
জোশ অ্যাতেনসিওর ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন ব্রাইট। মেসি স্পট থেকে গোল করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে মাতেও সিলভেত্তির ক্রস থেকে বার্তেরামের হেডে স্কোর ২-০ হয়।
রাফায়েল নাভারো ৫৮তম মিনিটে র্যাপিডসদের হয়ে একটি গোল শোধ দেন। ২৬ বছর বয়সী ফরোয়ার্ড আগের ম্যাচে জোড়া ও এই মৌসুমে ষষ্ঠ গোল করলেন। ড্যারেন ইয়াপি বদলি নামার কয়েক মিনিট পর কাউন্টার অ্যাটাক থেকে ৬২তম মিনিটে ২-২ এ সমতা ফেরান।