প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিদায়ের ঘোষণার পর মেসিকে প্রশংসায় ভাসালেন স্ত্রী আন্তোনেলা

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ণ
বিদায়ের ঘোষণার পর মেসিকে প্রশংসায় ভাসালেন স্ত্রী আন্তোনেলা

Manual4 Ad Code
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। সোমবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্টে জাতীয় দলকে বিদায় বলেছেন তিনি। মেসির অবসরের সিদ্ধান্ত হতবাক করে দিয়েছে ভক্তদের।

তবে মেসির এই বিশেষ মুহূর্তকে হাসিমুখেই উদযাপন করেছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। জাতীয় দলের হয়ে মেসির দীর্ঘ পথচলার নানা উত্থান-পতনের স্মৃতিচারণ করে ইনস্টাগ্রামে এক বার্তায় তিনি লিখেছেন, মেসিকে এভাবে একটি অধ্যায়ের সমাপ্তি টানতে দেখে তিনি ভীষণ গর্বিত।

Manual2 Ad Code

 স্ত্রী ও সন্তানদের সঙ্গে লিওনেল মেসি

Manual7 Ad Code

আন্তোনেলা লিখেছেন, ‘কত বছর, কত মুহূর্ত, কত আনন্দ; আবার কত হতাশা ও কঠিন সময়ও ছিল। আমি তোমাকে কষ্ট পেতে দেখেছি, পড়ে যেতে দেখেছি, আবার উঠে দাঁড়াতেও দেখেছি। যখন কিছুই তোমার পক্ষে যাচ্ছিল না, তখনও তোমাকে লড়াই করে যেতে এবং বারবার চেষ্টা করতে দেখেছি।’

Manual3 Ad Code

আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছর, রেকর্ডে রেকর্ডে মহাকাব্য

মেসির প্রতিটি সাফল্য কিংবা ব্যর্থতার পেছনে সবসময়ই তার পরিবারের উপস্থিতি ছিল। সম্প্রতি মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর পর পরিবারটি এমনিতেই শোকের আবহে রয়েছে। সেই প্রসঙ্গেও মেসিকে শুধু একজন ফুটবলার হিসেবে নয়, একজন বাবা হিসেবেও প্রশংসা করেছেন আন্তোনেলা।

তিনি লিখেছেন, ‘এই পুরো গল্পের একটি বিষয় আমাকে বিশেষভাবে আবেগাপ্লুত করে; আমাদের সন্তানরা সবকিছু নিজেদের চোখের সামনে থেকে দেখেছে। তারা দেখেছে, তাদের বাবা কীভাবে নিজের লক্ষ্যের জন্য লড়াই করেছে, কখনো হাল ছাড়েনি এবং শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস ধরে রেখেছে। এরপর তারা নিজের চোখে দেখেছে, সে কীভাবে সব অর্জন করেছে এবং বিশ্বকাপ উচিয়ে ধরেছে।’

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code