নিজস্ব প্রতিবেদক :
সিলেটের জকিগঞ্জ উপজেলার পীরনগর গ্রামে দীর্ঘ ৪ বছর পর দেশে ফেরা এক অস্ট্রেলিয়া প্রবাসীর ওপর অতর্কিত হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে।
রবিবার (১২ জুলাই) বিকালে এই হামলার ঘটনাটি ঘটে। হামলায় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলাকারীদের হামলায় গুরুতর আহত অস্ট্রেলিয়া প্রবাসী সোলেমান আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Manual7 Ad Code
আহত প্রবাসীর নাম এম কে সোলেমান আহমদ। তিনি পীরনগর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. কাজী নাজিম উদ্দিনের ছেলে। প্রবাসীখ্যাত পরিবারের অপর আরেক ভাই এম কে রোমান আহমদ আয়ারল্যান্ড প্রবাসী।
তাদের হামলায় আলতা বেগম নামের এক মহিলাও আহত হন। হামলাকারী হালিম আহমদ আলতা বেগমকে ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে আহত করে। আহত আলতা বেগম অস্ট্রেলিয়া প্রবাসী সোলেমান আহমদের খালা বলে জানা যায়। তিনি একই উপজেলার বারহাল ইউনিয়নের নওয়াগ্রামের বাসিন্দা।
Manual1 Ad Code
স্থানীয় সূত্রে জানা যায়, এম কে সোলেমান আহমদ দীর্ঘ ৪ বছর অস্ট্রেলিয়ায় অবস্থানের পর সম্প্রতি নিজ গ্রামে আসেন। সোলেমান আহমদ দেশে ফেরার পর থেকেই প্রতিপক্ষ একই গ্রামের আবদুল মালিক নেওয়া-এর ছেলে কাজী হালিম তাঁর ওপর ক্ষুব্ধ ছিল। অভিযুক্ত কাজী হালিম স্থানীয়ভাবে শ্রমিক দলের নাম ভাঙিয়ে এলাকায় নানা ধরনের দাপট ও প্রভাব বিস্তার করে আসছিল।
এরই ধারাবাহিকতায় (১২ জুলাই) রোববার বিকালে কাজী হালিম ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে প্রবাসী এম কে সোলেমান আহমদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের উপর্যুপরি মারধরে তিনি গুরুতর আহত হন।
Manual6 Ad Code
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রবাসীকে মারধর করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা। তারা বীর মুক্তিযোদ্ধা কাজী নাজিম উদ্দিনের বাড়িতেও তাণ্ডব চালায়। হামলাকারী সিন্ডিকেটটি ঘরের ভেতর প্রবেশ করে আসবাবপত্রসহ সবকিছু ব্যাপক ভাঙচুর করে এবং নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।
হামলাকারী হালিম আহমদ বলেন, আমি আমার পাওনা সম্পতি তাদের কাছে চাইছিলাম। প্রথমে তারা আমরা উপর হামলা করেছে। পরে আমি তাদের উপর হামলা করি।
Manual1 Ad Code
এ বিষয়ে জকিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বীর মুক্তিযোদ্ধার পরিবারের ওপর হামলা ও বাড়িঘরে লুটপাটের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।