প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জ আওয়ামী লীগের ৫ নেতা জেলহাজতে

editor
প্রকাশিত জুলাই ১৭, ২০২৫, ০২:১৩ অপরাহ্ণ
গোলাপগঞ্জ আওয়ামী লীগের ৫ নেতা জেলহাজতে

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া সিলেটের গোলাপগঞ্জের আওয়ামী লীগের পাঁচ নেতাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একাধিক হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন তারা।

Manual2 Ad Code

 

বুধবার (১৬ জুলাই) হাইকোর্ট থেকে প্রাপ্ত ৮ সপ্তাহের জামিন শেষে তারা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

অভিযুক্তরা হলেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আকবর আলী ফখর, আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগ নেতা সাদেক আহমেদ।

জানা গেছে, এই পাঁচ নেতার বিরুদ্ধে জুলাই ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের একাধিক হত্যা মামলা রয়েছে। এজাহারভুক্তরা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা নিয়ম অনুযায়ী বুধবার সিলেটের আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন প্রার্থনা করলে আদালতে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code