প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আরো ১১ জন ফুটবলার ডাকলেন হ্যাভিয়ের

editor
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪, ০৩:০৮ অপরাহ্ণ
আরো ১১ জন ফুটবলার ডাকলেন হ্যাভিয়ের

Manual1 Ad Code

 

ক্রীড়া ডেস্ক:

Manual1 Ad Code

বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগের ব্যর্থ মিশন শেষে ২ নভেম্বর দেশে ফিরেছে। বসুন্ধরা কিংস থেকে ১১ জন ফুটবলারকে জাতীয় দলে ডেকেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আগামীকাল বিকেলে বাংলাদেশের টিম হোটেলে ১১ ফুটবলারকে রিপোর্ট করতে বলা হয়েছে।

 

বসুন্ধরা কিংস ভুটানে লেবানিজ ক্লাবের বিপক্ষে হেরেছিল ডিফেন্ডার সাদ উদ্দিনের আত্নঘাতী গোলে। আন্তর্জাতিক পর্যায়ে তার এমন ভুল নতুন কিছু নয়। সাম্প্রতিক এত বড় ভুলের পরও আবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

Manual5 Ad Code

নভেম্বরে হোমে মালদ্বীপের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই উপলক্ষ্যে বাংলাদেশের স্পেনিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রথম দফায় ১৬ জন ফুটবলার ডেকেছিলেন। ১ নভেম্বর থেকে অনুশীলন শুরু করেছেন হ্যাভিয়ের। সেই স্কোয়াডে দুই জন গোলরক্ষক ছিলেন। আজ প্রকাশিত আরো ১১ জন ফুটবলারের মধ্যে রয়েছেন দুই গোলরক্ষক জিকো ও শ্রাবণ। ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড হলে একজন গোলরক্ষক বাদ পড়বেন।

 

Manual5 Ad Code

জাতীয় দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূইয়া এবার স্কোয়াডে নেই। পারিবারিক কারণে তিনি এবার ফিফা উইন্ডোতে খেলছেন না। তার ঘনিষ্ঠ সূ্ত্রের খবর, শীঘ্রই তিনি বাবা হতে যাচ্ছেন।

আজ বাংলাদেশ জাতীয় দল একটি অনুশীলন ম্যাচ খেলেছে কিংস অ্যারেনায় ফর্টিজ এফসির বিপক্ষে। অনুশীলন ম্যাচ নিয়ে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার মন্তব্য, ‘আমরা দুই দিন অনুশীলনের একটি ম্যাচ খেললাম। মালদ্বীপ ম্যাচের আগে এটি প্রয়োজন ছিল। আমরা হাই প্রেসিং খেলার চেষ্টা করেছি। যে উদ্দেশ্যে ম্যাচটি খেলেছি। সেটি পূরণ হয়েছে।’

 

Manual3 Ad Code

জাতীয় দলে ডাক পাওয়া কিংসের ১১ ফুটবলার হলেন- আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, চন্দন রায়, সাদ উদ্দিন, তপু বর্মণ, রাব্বি হোসনে রাহুল, মজিবর রহমান জনি, সোহেল রানা, রাকিব হোসেন, শেখ মোরসালিন ও ফয়সাল আহমেদ ফাহিম।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code