প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জুড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইমামের

editor
প্রকাশিত অক্টোবর ১, ২০২৫, ১২:১৩ অপরাহ্ণ
জুড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইমামের

Manual1 Ad Code

জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে মোটরসাইকেল ও বাইসাইকেলে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। মোটরসাইকেল আরোহী ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি বুধবার বিকাল ৪টায় জুড়ী-ফুলতলা সড়কের বিশ্বনাথপুরে ঘটেছে।

নিহত হাফিজ ইছমাইল হোসেন (২৩) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার নাছির মিয়ার পুত্র। তিনি জুড়ী উপজেলার মধ্য ভোগতেরা জামে মসজিদের ছানি ইমাম ও জামেয়া ইসলামিয়া জুড়ী ছাত্র।

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়- ৩ জন আরোহী মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। অকুস্থলে পার্শ্ব রাস্তা থেকে বাইসাইকেল চালিয়ে এসে মুল রাস্তায় উঠছিলেন ইছমাইল। তখন মোটরসাইকেলের সাথে সজোরে ধাক্কা খেলে সকলেই রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে ইছমাইলকে মৃত ঘোষণা করেন। তবে মোটরসাইকেল আরোহীরা প্রাথমিক চিকিৎসা নেয়।

Manual1 Ad Code

জুড়ী উপজেলা স্বাস্খ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রিফাতুল ইসলাম জানান- ইছমাইলকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যরা চিকিৎসা নিয়ে চলে যায়।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code