প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আলেমদের দোয়া নিলেন অ্যাড. এমরান আহমদ চৌধুরী

editor
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ণ
আলেমদের দোয়া নিলেন অ্যাড. এমরান আহমদ চৌধুরী

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

 

গোলাপগঞ্জ প্রতিনিধি:

Manual7 Ad Code

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন মাদরাসা-মসজিদে উপস্থিত হয়ে আলেমদের দোয়া নিচ্ছেন ও তাঁদের সঙ্গে মতবিনিময় করছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Manual3 Ad Code

এরই ধারাবাহিকতায় শনিবার (২২ নভেম্বর) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠান বরায়া বাটুলগঞ্জ আরাবিয়া ইসলামিয়া মাদরাসায় গিয়ে মতবিনিময় করেন তিনি।

এসময় মাদরাসার শুরা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক-ছাত্র, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আন্তর্জাতিকভাবে সুখ্যাতি ছিলো একজন ধর্মভীরু নেতা হিসেবে। আলেম-সমাজের সঙ্গে তাঁর ছিলো গভীর সম্পর্ক। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানও বাবার আদর্শে পথ চলেন। বিএনপি ক্ষমতায় গেলে হাসিনার আমলের ভয়াবহ আলেম-নির্যাতনের বিচার হবে। মসজিদ-মাদরসায় রাষ্ট্রীয়ভাবে উল্লেখযোগ্যভাবে বরাদ্দ দেওয়া হবে।

তিনি আরও বলেন, গত ১৫ বছর মসজিদ-মাদরাসা তো দূরে, কোনো অবকাঠামোগত উন্নয়নই হয়নি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে। আমি কথা দিচ্ছি, ধানের শীষকে বিজয়ী করে আমাকে সংসদে পাঠালে আমার নির্বাচনি এলাকার মসজিদ-মাদরাসার জন্য পর্যাপ্ত বরাদ্দ নিয়ে আসবো। কাজ করবো আলেম-সমাজের সার্বিক উন্নতির জন্য।

এদিকে, বরায়া মাদরাসায় মতবিনিময় শেষে সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের কবর জিয়ারত করেন সিলেট-৬ আসনে ধানের শীষের কান্ডারি এমরান আহমদ চৌধুরী।

এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code