প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজার ৫২ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে অবৈধ অনুপ্রবেশকারি ৮ যুবক আটক

editor
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ণ
বিয়ানীবাজার ৫২ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে অবৈধ অনুপ্রবেশকারি ৮ যুবক আটক

Manual1 Ad Code

জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে অনুপ্রবেশ করায় ৮ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকাল প্রায় ৭টায় তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়- বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ লাঠিটিলা বিওপির নায়েব সুবেদার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে সীমান্ত পিলার ১৮০৫/এম এর নিকট দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় শূন্য রেখা হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে কচুরগুল নামক স্থান হতে দুই জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যমতে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় কচুরগুল এলাকায় অবস্থিত চা বাগানে দীর্ঘ সময় তল্লাশী চালিয়ে আরও ৬ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়।

Manual4 Ad Code

আটককৃতরা হলো- বাগেরহাট জেলার শরণকুলা থানার চালিতাবুনিয়া গ্রামের মৃত মোহাম্মাদ হাওলাদার এর পুত্র মোহাব্বত আলী হাওলাদার (৬৫) ও মোহাব্বত আলী হাওলাদার এর পুত্র রবিউল হাওলাদার (১৯), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জ গ্রামের মৃত মুরাদ আলী এর পুত্র সেলিম মিয়া (৪০), একই থানার বুলাইল শান্তিনগর গ্রামের আনোয়ার হোসেন এর পুত্র আবু নাঈম (২৪), বরগুনা জেলার আমতলী থানার কুলাইর চর গ্রামের মৃত নান্নু আকন এর পুত্র মোঃ মহিম (২৬), বগুড়া জেলার সরিয়াকান্দি থানার আমতলি গ্রামের মৃত বুলু প্রামাণিক এর পুত্র রাশেদ ইসলাম (৩৪), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার দিঘর কল্লা গ্রামের নুর উদ্দিন এর পুত্র মামুন (২৮) এবং চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার হরিনগর তাতিপাড়া গ্রামের ফুটু ঘোস এর পুত্র আশরাফুল ইসলাম (৩৫)। আটককৃত ব্যক্তিদের পরিবার এবং স্থানীয় জনপ্রতিনিধির সাথে মোবাইল ফোনে কথা বলে তাদের পরিচয় নিশ্চিত হয় বিজিবি।

Manual7 Ad Code

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. মেহেদী হাসান, পিপিএম বলেন, আটককৃতদের ৬ জন এক বছর পূর্বে দালালের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতে অবৈধভাবে বসবাস করছিল এবং অন্য দুই জন ১৬ নভেম্বর অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তারা ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় বিজিবি’র টহলদলের হাতে আটক হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মামলাসহ জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code