প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

জুড়ী নদী থেকে লু*ট হওয়া বালু জব্দ : জরিমানা

editor
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ণ
জুড়ী নদী থেকে লু*ট হওয়া বালু জব্দ : জরিমানা

Manual5 Ad Code

জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে অবৈধভাবে নদী থেকে উত্তোলিত বালু জব্দ করে উত্তোলনকারীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জরিমানা করেন।

Manual5 Ad Code

জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রাম নিবাসী ফিরুজ মিয়ার পুত্র রিয়াজ মিয়া জুড়ী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নৌকা বুঝাই করে নিয়ে যাচ্ছিলেন। শনিবার রাতে স্থানীয় লোকজন কামিনীগঞ্জ বাজার এলাকায় নৌকাটি আটক করেন।

Manual3 Ad Code

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর বলেন- জুড়ী নদী বালু কোয়ারী ইজারা না হওয়ায় বন্ধ আছে। এমতাবস্থায় রিয়াজ মিয়া অবৈধভাবে বালু উত্তোলন করায় তাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code