প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে সফর, ১৪৪৮ হিজরি

অন্তর্বর্তীর বিদায়বেলায়ও ক্ষমতার দ্বন্দ্বে প্রশাসন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
অন্তর্বর্তীর বিদায়বেলায়ও ক্ষমতার দ্বন্দ্বে প্রশাসন

Manual8 Ad Code

 

প্রজন্ম ডেস্ক:

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দখলে নিতে তৎপর ছিল বিএনপি ও জামায়াতপন্থি কর্মকর্তারা। সচিবসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ-পদোন্নতি নিয়ে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছিল তাদের মধ্যে। তবে বিরোধ থাকলেও জনপ্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি কমিটি গঠনের ঘটনা ঘটেনি। কিন্তু কয়েক দিন আগে সংগঠনটির বর্তমান কমিটি বহাল থাকা অবস্থায় বিএনপিপন্থি কর্মকর্তারা পাল্টা নতুন কমিটি গঠন করায় বিরোধ প্রকাশ্যে এসেছে।

এ ছাড়া নির্বাচনের আগ মুহূর্তে মাঠ প্রশাসনে ৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করে একটি পক্ষের চাপের মুখে তা আবার বাতিল করা এবং ১১৮ জন যুগ্ম সচিবের অতিরিক্ত সচিব পদোন্নতি নিয়ে সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত ঘিরে নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের বিদায়বেলায় নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য ২২০টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া এবং সরকারের রাজস্ব আয়ে বিপুল ঘাটতি ও পরিচালন ব্যয় ব্যাপক বৃদ্ধির প্রবণতার মধ্যেই সরকারি চাকরিজীবীদের বেতন ১৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, গত ২০ জানুয়ারি ৮ ইউএনওকে বদলি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ভোলার চরফ্যাশন, চুয়াডাঙ্গার জীবননগর, ফরিদপুরের নগরকান্দা, পিরোজপুরের ভান্ডারিয়া, বগুড়ার ধুনট, হবিগঞ্জের বাহুবল, নেত্রকোনার কমলাকান্দা ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ইউএনওকে বদলি করা হয়।

নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে এ রদবদল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হলেও এর দুদিন পর বদলির আদেশটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি রাজনৈতিক দলের আপত্তির পর নির্বাচন কমিশনের নির্দেশে প্রথমে বদলির সিদ্ধান্ত নেওয়া হলেও ভোট সামনে রেখে মাঠ প্রশাসনে অসন্তোষ তৈরি হয়। একই সঙ্গে আরেকটি রাজনৈতিক দলও এ সিদ্ধান্তের বিরোধিতা করলে সরকার শেষ পর্যন্ত আদেশটি বাতিল করতে বাধ্য হয়। বদলি আদেশ বাতিলের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনে বিরোধ দেখা দেয় এবং সংগঠনটিতে বিএনপি ও জামায়াতপন্থি কর্মকর্তারা বিভক্ত হয়ে পাল্টা কমিটি গঠন করেন।

গত সোমবার অ্যাসোসিয়েশনের পাল্টা কমিটি গঠনের বিষয়ে বিবৃতিতে জানানো হয় নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। মহাসচিব হয়েছেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব বাবুল মিঞা। সহ-সভাপতি হয়েছেন খাদ্য সচিব ফিরোজ সরকার এবং ঢাকার বিভাগীয় কমিশনার ও সাবেক সাধারণ সম্পাদক শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

Manual3 Ad Code

বিএএসএর জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬-২৭ মেয়াদে ৯ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অবশিষ্ট সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে। পরে নতুন কমিটি গঠনের বিষয়টি সত্য নয় বলে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন সংগঠনের সভাপতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা গত রোববার অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সভায় অ্যাসোসিয়েশনের সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হলেও নতুন কমিটি গঠন-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, বদলির পরে তা আবার বাতিল করার সিদ্ধান্ত প্রশাসনের ভাবমূর্তি বিনষ্ট করে। আদেশ জারির আগেই সংশ্লিষ্টদের এ বিষয়ে চিন্তা করার কথা ছিল। এটি ভালো নজির নয়। তিনি বলেন, বর্তমান প্রশাসন স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সবচেয়ে দুর্বল প্রশাসন। শীর্ষ পদগুলোতে যারা আছেন তারা কেউই যোগ্যতা ও দক্ষতা দেখাতে পারেননি। ইউএনওদের বদলি করে আবার তা বাতিল করার প্রভাব কিছুটা হলেও নির্বাচনে পড়বে।

Manual7 Ad Code

ইউএনও বদলি বাতিলের বিতর্কের মধ্যেই নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে গত মঙ্গলবার ১১৮ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয় সরকার। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে স্বস্তি থাকলেও পদোন্নতি বঞ্চিতরা ক্ষুব্ধ হয়েছেন। এ ছাড়া সাবেক আমলাদের একটি অংশ এটিকে ভালো চোখে দেখছেন না।

Manual6 Ad Code

সাবেক একাধিক কর্মকর্তা বলেন, ভোটের আগমুহূর্তে বিদায়ি সরকারের এ ধরনের বড় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত নয়। অতীত অভিজ্ঞতা সুখকর নয়। এ পদোন্নতি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হলে সরকার অস্বস্তিতে পড়বে।

Manual2 Ad Code

পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারা জানান, যোগ্যতা অর্জন করেও পদোন্নতি পাননি বিসিএস ২০তম ব্যাচের অন্তত দেড়শ কর্মকর্তা। এ ব্যাচের বঞ্চিতদের অনেকে গত দুদিন জনপ্রশাসন সচিবের সঙ্গে দেখা করে পদোন্নতি রিভিউয়ের জন্য আবেদন করেছেন।

সংশ্লিষ্টরা জানান, এর আগে যোগ্যতা অর্জন করেও উপসচিব এবং যুগ্ম সচিব পদে পদোন্নতি পাননি প্রশাসনের অন্তত ৩৫০ জন কর্মকর্তা। তাদের মধ্যে বিসিএস ২৪তম ব্যাচ ও ৩০তম ব্যাচের অন্তত অর্ধশতাধিক কর্মকর্তা জনপ্রশাসন সচিবের সঙ্গে দেখা করে নির্বাচনের আগেই তাদের পদোন্নতি দেওয়ার অনুরোধ করেছেন।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক গণমাধ্যমকে বলেন, চাপের মুখে নয়, যোগ্যতার ভিত্তিতেই যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ইউএনও বদলির পর আদেশ বাতিল প্রসঙ্গে তিনি বলেন, চলতি মাসে কিছু ইউএনও বদলি করার পর আবার সেই আদেশ বাতিলের ঘটনায় তিনি ‘খারাপ কিছু’ দেখছেন না।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code