প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জের সুন্দরী তরুণীর ফাঁদ, সম্মান বাঁচাতে লক্ষ টাকা চাঁদা

editor
প্রকাশিত মে ৬, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জের সুন্দরী তরুণীর ফাঁদ, সম্মান বাঁচাতে লক্ষ টাকা চাঁদা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক
সিলেটে ফাঁদে ফেলে চাঁদাবাজির অভিযোগে ‘হানিট্র্যাপ’ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে সিলেটের শাহপরান থানার মিরেরচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

গ্রেফতারকৃত আসামি বকুল আহমদ জিহাদ (৩০)। তিনি গোলাপগঞ্জ উপজেলার তুরুকবাগ এলাকার বাসিন্দা।

Manual5 Ad Code

র‌্যাব জানায়, ভুক্তভোগী মাহমুদুল হাসান রিফাত (২৫) গোলাপগঞ্জ উপজেলার বাদে রণকেলী এলাকার বাসিন্দা। পূর্ব পরিচয়ের সূত্র ধরে এক সহযোগীর মাধ্যমে তিনি জেসমিন আক্তার নামে এক নারীর সঙ্গে পরিচিত হন। পরবর্তীতে গত ৯ এপ্রিল রাতে ওই নারীর সঙ্গে দেখা করতে তিনি তার এক বন্ধুকে নিয়ে সিলেট নগরের যতরপুর এলাকার একটি বাসায় যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি তাদেরকে জিম্মি করে ধারালো অস্ত্রের ভয় দেখায় এবং শারীরিক নির্যাতন করে। একপর্যায়ে তাদের বিবস্ত্র করে অশ্লীল ভিডিও ধারণ করা হয়। এরপর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। ভুক্তভোগীরা মানসম্মানের ভয়ে বিভিন্ন মাধ্যমে মোট ৯০ হাজার টাকা প্রদান করেন। এছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা, একটি রূপার চেইন ও একটি ব্রেসলেট ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী সিলেট কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামি বকুল আহমদ জিহাদকে গ্রেফতার করা হয়।

এর আগে এই মামলার আরও একজন আসামিকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম র্কমর্কমতা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code