প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জে স্ত্রী ফাহমিদা হত্যায় স্বামী গ্রেফতার

editor
প্রকাশিত মে ২৫, ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জে স্ত্রী ফাহমিদা হত্যায় স্বামী গ্রেফতার

Manual1 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জে স্ত্রী ফাহমিদা বেগম মোহনা হত্যাকান্ডের ঘটনায় স্বামী জাহিদুল ইসলাম এমরানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ইন্নাত আলীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত এমরান উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামের ছদরুল ইসলামের ছেলে।

Manual3 Ad Code

এর আগে শনিবার উপজেলার উত্তর জাঙ্গালহাটা গ্রামে স্বামীর হাতে স্ত্রী ফাহমিদা বেগম মোহনার মৃত্যু হয়। ঘটনার পর স্বামী পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরে ময়নাতদন্তের পর রোববার বিকালে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে জানাযা শেষে লাশ দাফন করা হয়৷ নিহত গৃহবধু দত্তরাইল গ্রামের মামুন আহমদের মেয়ে।

Manual1 Ad Code

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি আরিফুল ইসলাম।

Manual3 Ad Code

এদিকে নিহত মোহনার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রকাশ্যে খুনের ঘটনাটি ধামাচাপা দিতে চায় একটি পক্ষ। সুস্থ ব্যক্তিকে মানসিক রোগী সাজিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। তারা ঘাতক স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code