গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জের পৌর ছাত্রলীগের সর সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দীপনকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) ভোররাতে উপজেলার রণকেলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি রণকেলী দক্ষিণভাগ (নোয়াটুল) এলাকার মৃত আব্দুল মন্নানের পুত্র।
Manual3 Ad Code
গ্রেফতারকৃত দীপন বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামী বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেলোয়ার হোসেন দীপনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।