প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাহজালালের মাজারের দানবাক্সে এবার মিলবে কত? খোলা হবে যেদিন

editor
প্রকাশিত জুলাই ৯, ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ণ
শাহজালালের মাজারের দানবাক্সে এবার মিলবে কত? খোলা হবে যেদিন

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্স এবার খোলা আবার খোলা হবে। দিন তারিখ ঠিক করার পর সিলেটজুড়ে কৌতুহলের শেষ নেই। সবার জানার আগ্রহ এখন একটাই, এবার মিলবে কত?

Manual5 Ad Code

জানা গেছে, আগামী শনিবার (১১ জুলাই) প্রায় তিন সপ্তাহ পর আবার মাজারের দানবাক্স ও ডেকচির তালা খোলা হবে।

Manual4 Ad Code

মাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটির অন্যতম সদস্য এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনিপর ভারপ্রাপ্ত রোজাউল হাসান কয়েস লোদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই দিন দুপুর ১২টায় মাজার প্রাঙ্গনে টাকা বাক্সগুলো খোলা ও টাকা গণনার করা হবে।

Manual4 Ad Code

এর আগে গত ২২ জুন ৭শ’ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দানবাক্স ও ডেকচি খুলে প্রকাশ্যে টাকা গণনা করা হয়েছিল। সেবার মাত্র ৪ দিনে পাওয়া গিয়েছিল ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। সঙ্গে ৭ আনা স্বর্ণ। কিছু বৈদেশিক মুদ্রাও দিয়েছিলেন ভক্তরা।

এবার ১৯ দিন পর যখন খোলা হবে তখন ভক্তদের দানের পরিমাণ কত হতে পারে তা নিয়ে কৌতুগল থাকাটাই স্বাভাবিক।

Manual2 Ad Code

উল্লেখ্য, মাজার ব্যবস্থাপনা শঙ্খলা ফেরাতে এবং স্বচ্ছতা নিশ্চিতে গত ১৮ জুন সিলেটের সদ্যবিদাযী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ডেকচিগুলো সিলগালা করে মাজারে নতুন কিছু দানবাক্স সংযোজন করেছিলেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code