নিজস্ব প্রতিবেদক:
পারিবারিক সম্পর্ককে পুঁজি করে খালাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে সহযোগীদের নিয়ে বাড়িতে ঢুকে ভয়ভীতি প্রদর্শন করে ওই নারীকে ধর্ষণ করেন যুবক। ঘটনার পর ভুক্তভোগীর স্বামীর দায়ের করা মামলার ওই যুবককে গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
Manual4 Ad Code
বুধবার (০৮ জুলাই) আনুমানিক বিকাল সোয়া ৪টার দিকে সিলেটের কোতোয়ালী থানাধীন রিকাবি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবক সুনামগঞ্জ জেলার সদর থানার শেখেরগাঁও এলাকার করম আলী ছেলে মো. হাবিব (৩৫)। সে ভিকটিমের স্বামীর খালাতো ভাই।
ঘটনার বিবরণ উল্লেখ করে র্যাব জানায়, ভিকটিম সুনামগঞ্জ জেলার সদর থানাধীন শেখেরগাঁও এলাকার বাসিন্দা। ১ নম্বর বিবাদী মো. হাবিব একই এলাকার বাসিন্দা এবং ভিকটিমের স্বামীর খালাতো ভাই হওয়ায় তিনি প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। গত ১৮ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ রাতে ভিকটিম তার শাশুড়ির সঙ্গে বাড়িতে অবস্থান করছিলেন। ওই সময় তার স্বামী কর্মসূত্রে বিশ্বনাথে এবং শ্বশুর কোম্পানীগঞ্জে ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে ১ নম্বর বিবাদীসহ অন্যান্য বিবাদীরা ভিকটিমের বাড়িতে এসে তার নাম ধরে ডাকাডাকি করে। ভিকটিম দরজা খুললে ১ নম্বর বিবাদী তার মুখ চেপে ধরে টেনে-হিঁচড়ে ঘরে নিয়ে যায়। পরে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় অন্যান্য বিবাদীরা ঘরের বাইরে অবস্থান করে পাহারা দেয় বলে অভিযোগ রয়েছে।
Manual1 Ad Code
পরে রাত আনুমানিক ৩টার দিকে ভিকটিমের শাশুড়ি শব্দ শুনে ঘর থেকে বের হলে বিবাদীরা তাকে দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এরপর তিনি ভিকটিমের ঘরে গিয়ে ঘটনার বিস্তারিত জানতে পারেন। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং তাদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
Manual2 Ad Code
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এবং সিপিএসসি, সিলেটের একটি যৌথ আভিযানিক দল বুধবার (০৮ জুলাই) আনুমানিক বিকাল সোয়া ৪টার দিকে সিলেটের কোতোয়ালী থানাধীন রিকাবি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার সদর মডেল থানার মামলা নং-৪২, তারিখ- ২১/০৬/২০২৬ খ্রি., ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী অধ্যাদেশ/২০২৫) এর ৯(১)/৩০; এর মূলে সুনামগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনায় এজাহারনামীয় ০১নং পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’