প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জে ব্রাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৪, ১০:০২ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জে ব্রাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Manual6 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা:
গোলাপগঞ্জে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় আনলকিং ফিন্যান্সিয়াল সল্যুসন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কনফারেন্স হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের বিভাগীয় ব্যবস্থাপক শেখ আফজাল হোসেনের সভাপতিত্বে ও এলাকা ব্যবস্থাপক আমেনা খাতুনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পাল।

Manual8 Ad Code

এসময় তিনি বলেন, দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় আনলকিং ফিন্যান্সিয়াল সল্যুসন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সহযোগিতায় উদ্যোক্তা হতে ইচ্ছুক তরুণ ও যুবদের জন্য ব্র্যাক যে সুযোগ নিয়ে এসেছে, তা কাজে লাগাতে পারলে পরিবারের পাশাপাশি তারা সমাজ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবেন। এসময় তিনি এনজিও, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে তরুণ ও যুব উদ্যোক্তাদের উদ্যোগকে এগিয়ে নেয়ার জন্য ভূমিকা রাখতে আহবান জানান

Manual7 Ad Code

সভাপতির বক্তব্যে প্রকল্পের বিভাগীয় ব্যবস্থাপক শেখ আফজাল হোসেন বলেন, বাংলাদেশের তরুণ ও যুব, যারা তাদের আয় এবং উৎপাদনমূলক উদ্যোগ সম্প্রসারণ বা বৃদ্ধি করতে চায়। তাদের জন্য ঐতিহ্যগত অর্থায়নের উৎসগুলো থেকে ঋণ গ্রহণের সমস্যার সমাধান করে অর্থনৈতিক সুবিধাগুলো সহজতর করা। তরুণ ও যুব উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি করে তাদের এবং তাদের পরিবারের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, সমাজ সেবা অফিসার মোঃ নুরুল হক, যুব উন্নয়ন অফিসার মো: আলমগীর হোসাইন, সমবায় কর্মকর্তা মোঃ ছদরুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার দিপালী রাণী তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শান্তা রায়।

Manual7 Ad Code

অবহিতকরণ সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্প সম্পর্কে আলোচনা করেন জেলা ব্যবস্থাপক মোঃ গোলাম রসুল শিমুল। এছাড়া সভায় সার্বিক সহোযোগিতায় ছিলেন জেলা ব্যবস্থাপক মো: আসলাম হাকিম আরিফ, প্রোগ্রাম অর্গানাইজার তাজিয়া খাতুন, এ্যাসোসিয়েট অফিসার মোঃ কামরুল ইসলাম অনয়। অবহিতকরণ সভায় সাংবাদিক, ব্যাবসায়ী, কর্মজীবী, এনজিও সংস্থা কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code