প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

তাসনুভা তিশার আকুতি

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
তাসনুভা তিশার আকুতি

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual3 Ad Code

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশার মা। পাঁচদিন আগে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসা চলছে তার। মায়ের দ্রুত সুস্থতার জন্য ভক্ত-অনুরাগী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিশা।

Manual7 Ad Code

 

গতকাল ফেসবুকে দেয়া এক আবেগঘন পোস্টে মায়ের অসুস্থতার খবর জানান অভিনেত্রী। হাসপাতালে চিকিৎসাধীন মায়ের ছবি প্রকাশ করে আকুতির সঙ্গে তিনি লেখেন, দয়া করে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।

চারদিন আগে আমার মা হার্ট অ্যাটাক করেছেন এবং তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন ও পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের কঠিন সময়ের কথা জানিয়ে তিশা আরও লেখেন, এটি আমাদের পরিবারের জন্য ভীষণ কঠিন একটি সময়। এই মুহূর্তে আমি আপনাদের সবার আন্তরিক প্রার্থনা ছাড়া আর কিছুই চাইছি না। মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়ে তিনি আরও বলেন, আল্লাহ্‌ যেন তার মা’কে ‘শেফা-ই-কামেলা’ দান করেন, শক্তি দেন, হৃদযন্ত্র হেফাজত করেন এবং দ্রুত সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেন। তিশার এই আবেগঘন পোস্টের পর তার ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার মায়ের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করছেন অনেকে।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code