প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

এবারের ব্যালন ডি’অর পাচ্ছেন কেইন!

editor
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ণ
এবারের ব্যালন ডি’অর পাচ্ছেন কেইন!

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক :
ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে হ্যারি কেইনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বায়ার্ন মিউনিখের করা একটি রহস্যময় পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা। এবার কি তাহলে ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি জিততে যাচ্ছেন এই ইংলিশ স্ট্রাইকার?

বায়ার্নের পোস্টে কালো স্যুট পরা কেইনের একটি ছবি দিয়ে লেখা হয়েছে, ‘ইটস অলমোস্ট শোটাইম’—অর্থাৎ, মঞ্চে ওঠার সময় প্রায় এসে গেছে। আগামী ২৬ অক্টোবর লন্ডনের প্যালাডিয়ামে বসবে ২০২৬ সালের ব্যালন ডি’অরের আসর। পুরস্কার বিতরণের আগে এমন পোস্টে সমর্থকদের মধ্যে জল্পনা আরও বেড়েছে।

Manual3 Ad Code

গত মৌসুমে বায়ার্নের হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৬১ গোল। তার পারফরম্যান্সে বুন্দেসলিগা ও জার্মান কাপ জিতেছে বায়ার্ন। ইংল্যান্ডের হয়েও ছিলেন কার্যকর, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত করেছেন ৭৩ গোল।

Manual1 Ad Code

এবার কেইন ব্যালন ডি’অর জিতলে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার পাবেন কেইন।

 

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code