প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি চান স্থানীয়রা, সংসদে দাবি তোলার কথা জানালেন এমপি আবুল হাসান
প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি চান স্থানীয়রা, সংসদে দাবি তোলার কথা জানালেন এমপি আবুল হাসান
editor
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
জকিগঞ্জ প্রতিনিধি::
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জকিগঞ্জের ঐতিহাসিক ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নতুন করে সামনে এসেছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জকিগঞ্জকে স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বক্তারা। তাঁদের মতে, মুক্তিযুদ্ধের ইতিহাসে জকিগঞ্জের অবদান জাতীয় পর্যায়ে যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন। সভায় প্রধান অতিথি সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান জানান, এ দাবির পক্ষে তিনি ইতিমধ্যে জাতীয় সংসদে কথা বলেছেন।
Manual7 Ad Code
শনিবার (৭ নভেম্বর) সকালে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ। সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউএনও কার্যালয়ের অফিস সহায়ক আছলাম আহমদ। গীতা পাঠ করেন পার্থ বিশ্বাস।
সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্র, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মনোজ প্রভাকর রায়, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ আছলাম হোসেন, পৌর বিএনপির সহসভাপতি মুনিম আহমদ ও সহসাধারণ সম্পাদক আব্দুল গফুর প্রমুখ।