প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

কেমন চলছে বিয়ানীবাজার উপজেলা নির্বাচন অফিস

editor
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ণ
কেমন চলছে বিয়ানীবাজার উপজেলা নির্বাচন অফিস

Manual6 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

নানা প্রতিকূলতার পরও সেবা গ্রহীতাদের সন্তুষ্টি অর্জনে কাজ করছে বিয়ানীবাজার উপজেলা নির্বাচন অফিস। ভোটার তালিকা প্রণয়ন, প্রবাসী ভোটার যাচাই ও নিবন্ধন, মৃত্যু বা স্থানান্তর জনিতকর্তন, ভোটার হওয়া, নাম কর্তন বা সংশোধন সর্ম্পকে তদন্ত করা, তদন্ত প্রতিবেদন প্রস্ত্তত করা এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা, ভোটার তালিকা সংরক্ষণসহ নানা কার্যক্রম অপেক্ষাকৃত দ্রুত সময়ে করার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। সরজমিন পরিদর্শনকালে বিয়ানীবাজার উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এসব তথ্য জানান।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, গত দু’মাসে বিয়ানীবাজারে ৮৭১জন নতুন ভোটার অর্ন্তর্ভূক্ত হয়েছেন। এছাড়াও প্রবাস থেকে আবেদন করা ৬৫ জন প্রবাসীর সরজমিন তথ্য যাচাই, ৮৫৮জন ভোটারের মাইগ্রেশন ও ৩০৭ জন ভোটারের তথ্য সংশোধন করা হয়েছে। এই সময়ের মধ্যে বিয়ানীবাজার উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ড বিতরণ, ইএমএস আপডেটকরণ, ফিংগার সমস্যার সামাধান, ছবি ঠিকানা ও স্বাক্ষর পরিবর্তন, ডবল ভোটার চিহ্নিতকরণ ও সমাধান, হারিয়ে যাওয়া কার্ডের সমস্যা দূরীকরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

 

এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন এগিয়ে আসায় নির্বাচনযোগ্য ইউনিয়নের তালিকা প্রস্তুত ও কমিশনে প্রেরণ
কার্যক্রমও চলছে বেশ জোরেশোরে। এরপরও প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসের বাইরে ও ভেতরে সেবাপ্রার্থীদের উপচেপড়া ভিড় লেগেই থাকে। এত কর্মব্যস্ত সময়ের সাথে নির্বাচন অফিসের ছাদে একটি ফলজ বাগান তৈরী করা হয়েছে। বহুরকম ফলমুলের বাহার দেখলে যে কারো নান্দনিক প্রকৃতির কথা মনে পড়বে। ছায়া সুরভিত ছাদ বাগান নয়নাভিরাম পরিবেশের সৃষ্টি করেছে।

Manual7 Ad Code

 

সেবা নিতে আসা তিলপাড়ার আব্দুর রহীম জানান, নাম সংশোধনের জন্য এসে সকল প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। তিনদিন পরই তার এটা সংশোধন হয়ে গেছে। অপর সেবা গ্রহীতা হোসনা বেগম বলেন, বিয়ে সংক্রান্ত কারণে তার ভোট স্থানান্তরের পরিবর্তন দেখা দেয়। তিনি আবেদনের পর দ্রুতই তা পরিবর্তন হয়েছে।

 

এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আহসান ইকবাল বলেন, ‘এখানে প্রতিদিন কয়েকশ সেবাপ্রার্থী আসেন নতুন আবেদন ও সংশোধনসহ নানা সমস্যা নিয়ে। কিন্তু সেবার ক্যাটাগরি অনুযায়ী কর্ম দিবস ভাগ করে দিয়েও আমাদের হিমশিম খেতে হচ্ছে। অফিস টাইমের বাইরে সেবা দিয়েও অনেককে সন্তুষ্ট করতে পারি না। ’

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

তাঁর অভিযোগ, অনেকেই অনৈতিক তদবীর নিয়ে আসেন। তারা প্রভাব খাটাতে চান। আমরা তাদেরও সন্তুষ্ট করার চেষ্টা করি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code