প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

চার অধিবেশনেও অধরা সংসদীয় সংস্কৃতি

editor
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ণ
চার অধিবেশনেও অধরা সংসদীয় সংস্কৃতি

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

প্রজন্ম ডেস্ক:

জাতীয় সংসদের অধিবেশন চলছে, স্পিকার সভাপতির আসনে। কার্যসূচি অনুযায়ী সংসদের কাজ শুরু হওয়ার কথা। কিন্তু কার্যক্রম শুরু হওয়ার আগেই এক সদস্য পয়েন্ট অব অর্ডারে কথা বলতে দাঁড়িয়ে গেলেন। স্পিকার তাকে থামিয়ে রসিকতা করে বললেন, ‘ওয়ালাইকুম সালাম’ শোনার আগেই হাত তুলে ফেলেছেন! গত ১০ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকের শুরুতে ঘটে এ ঘটনা। বিজ্ঞ স্পিকারের যথাযথ ভূমিকায় বিষয়টি হালকা হাস্যরসের ঘটনায় পরিণত হয়েছে। কিন্তু কার্যত এতে প্রতিফলন ঘটেছে সংসদীয় কার্যপ্রণালি সম্পর্কে সদস্যদের অসচেতনতা কিংবা নিয়ম না মানার প্রবণতার।

এ ধরনের ঘটনা থেকে পরিষ্কার, চতুর্থ অধিবেশনে এসেও সংসদীয় রীতিনীতি ও কার্যপ্রণালি বিধি মেনে চলার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়নি। বিরোধী দলের সদস্যরা যেমন পয়েন্ট অব অর্ডারের যথাযথ প্রয়োগ, বক্তব্য দেওয়ার নিয়ম এবং সংসদীয় শিষ্টাচার অনুসরণে বারবার ব্যত্যয় ঘটাচ্ছেন, তেমনি সরকারি দলের সদস্যদের বিরুদ্ধেও অধিবেশনে বিঘ্ন সৃষ্টি, অন্য সদস্যের বক্তব্যে বাধা দেওয়া এবং সভাপতির নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে। এমনকি সরকারি দলের চিফ হুইপকেও অধিবেশন পরিচালনার দায়িত্বে থাকা ডেপুটি স্পিকারের কাছে ধমক শুনতে হয়েছে। কিন্তু বিভিন্ন সময় সতর্কতা ও নির্দেশনার পরও পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন হয়নি। সংসদের চতুর্থ অধিবেশনের ঘটনাপ্রবাহেও সংসদ সদস্যদের সংসদীয় গণতন্ত্র চর্চার পরিপক্বতা নিয়ে প্রশ্ন উঠছে।

 

প্রথম অধিবেশন থেকেই সতর্ক করছেন স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই সংসদ সদস্যদের আচরণ নিয়ে সতর্ক করেছিলেন স্পিকার। বিশেষ করে নবীন সংসদ সদস্যদের কার্যপ্রণালি বিধি ভালোভাবে পড়ার পরামর্শ দিয়ে তিনি বলেছিলেন, ‘কার্যপ্রণালি বিধি প্রত্যেক সংসদ সদস্যের জন্য বাইবেলের মতো।’ স্পিকার যখন কোনো সদস্যকে উদ্দেশ করে কথা বলবেন, তখন তাকে নিজের আসনে বসে পড়তে হবেÑ এটিও স্মরণ করিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু অধিবেশনের শুরুতেই বক্তব্যের সময়সীমা নিয়ে টানাপড়েন এবং রাষ্ট্রপতির ভাষণ ঘিরে হট্টগোলের ঘটনা ঘটে। প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে সংসদ থেকে ওয়াকআউট করেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সদস্যরা।

Manual4 Ad Code

 

কার্যপ্রণালি বিধিতে যা আছে

সংবিধানের ৭৫ অনুচ্ছেদে সংসদের কার্যপ্রণালি বিধি দিয়ে সংসদের কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে। অর্থাৎ সংসদে কে কখন কথা বলবেন, কীভাবে প্রশ্ন উত্থাপন করবেন, পয়েন্ট অব অর্ডার কীভাবে ব্যবহার করবেন, কোনো সদস্য বিশৃঙ্খলা সৃষ্টি করলে কী ব্যবস্থা নেওয়া যাবে সবকিছুরই নির্দিষ্ট বিধান রয়েছে। কার্যপ্রণালি বিধির ১৫ নম্বর নিয়মে গুরুতর বিশৃঙ্খল আচরণের জন্য সদস্যকে কক্ষ ত্যাগের নির্দেশ দেওয়ার ক্ষমতা সভাপতির রয়েছে। ১৬ নম্বর নিয়মে সভাপতির কর্তৃত্ব অমান্য কিংবা ইচ্ছাকৃতভাবে সংসদের কাজ ব্যাহত করলে সদস্যের নাম উল্লেখ করে তাকে অধিবেশনের অবশিষ্ট সময়ের জন্য সাময়িক বরখাস্ত করার ব্যবস্থাও রয়েছে।

 

Manual1 Ad Code

ডেপুটি স্পিকারের অসন্তোষ

সরকারি দলের সদস্যদের আচরণ নিয়েও স্পিকার ও ডেপুটি স্পিকারকে একাধিকবার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। বিশেষ করে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের বক্তব্যের সময় সরকারি দলের সদস্যদের কিছু আচরণ সংসদীয় বিতর্কের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে। গত ৯ সেপ্টেম্বর সংসদের তৃতীয় অধিবেশনে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিলের ওপর বক্তব্য দিচ্ছিলেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বিএনপি সরকারের সমালোচনা শুরু করলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। তখন সভাপতির আসনে ছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি সরকারি দলের সদস্যদের থামিয়ে বলেন, ‘একজন সদস্য কথা বলছেন, তার কথা বলার স্বাধীনতা রয়েছে। বক্তব্যের সঙ্গে কারও দ্বিমত থাকলে বক্তব্য শেষ হওয়ার পর তা খণ্ডন করা যেতে পারে। কোনো বক্তব্য অসংসদীয় হলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু কাউকে বক্তব্য দেওয়ার সুযোগই বন্ধ করে দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’ এ সময় তিনি সরকারি দলের হুইপদের দায়িত্বও স্মরণ করিয়ে দেন।

এর মাত্র কয়েক দিন পরই সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনির আচরণে অসন্তোষ প্রকাশ করেন ডেপুটি স্পিকার। ৯ সেপ্টেম্বর রাতে সার সংকট নিয়ে ৬৮ বিধিতে আলোচনার সময় জামায়াতের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী বক্তব্য দিচ্ছিলেন। তখন নিজের আসন ছেড়ে অন্য এক সরকারি দলের সদস্যের কাছে গিয়ে কথা বলতে থাকেন চিফ হুইপ। এতে বক্তব্য থামিয়ে দিতে বাধ্য হন বক্তা। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল চিফ হুইপকে উদ্দেশ করে বলেন, ‘মাননীয় চিফ হুইপ লবিতে যাবেন, আর না হয় সিটে বসবেন, প্লিজ। দিস ইজ অ্যাবসার্ড।’

স্পিকারের কড়া সতর্কবার্তা, তবু থামেনি হট্টগোল

গত ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় শিষ্টাচার নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

এ সময় বিরোধীদলীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কিছু অংশকে ‘অসংসদীয়’ আখ্যা দিয়ে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। তিনি বক্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশের দাবিও তোলেন। অন্যদিকে সরকারি দলের সদস্যদেরও বিরোধী দলের বক্তব্যে বাধা দিতে দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে স্পিকার বলেন, ‘সরকারি দলের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরার পূর্ণ স্বাধীনতা বিরোধী দলের রয়েছে। কিন্তু একজন মন্ত্রীকে বক্তব্য শেষ করতে না দিয়ে সমস্বরে চেঁচামেচি করে তার বক্তব্য স্তব্ধ করে দেওয়া সুস্থ সংসদীয় রীতি হতে পারে না।’ নিজের দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, এভাবে একে অপরকে বাধা দেওয়া এবং স্পিকারের নির্দেশ অমান্য করার প্রবণতা চলতে থাকলে সংসদের ভবিষ্যৎ মারাত্মক হুমকির মুখে পড়বে। এদিন বিরোধীদলীয় নেতা ও স্পিকারের মধ্যেও উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

বিরোধী দলের ওয়াক আউট, বিতর্কের বদলে কক্ষত্যাগ

তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের সদস্যরা একযোগে ওয়াক আউট করেন। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারি বিল উত্থাপন, সংস্কারসংক্রান্ত অধ্যাদেশের ভবিষ্যৎ এবং বেসরকারি সদস্য দিবসে সরকারি বিল আনার প্রতিবাদ জানান। স্পিকার তাদের কক্ষত্যাগ না করার অনুরোধ করলেও বিরোধী সদস্যরা তা উপেক্ষা করে বেরিয়ে যান। বিরোধী দলের অভিযোগ ছিল, তাদের দেওয়া জনস্বার্থসংশ্লিষ্ট নোটিসগুলো আলোচনায় আনা হয়নি এবং সংসদ একপেশেভাবে পরিচালিত হচ্ছে।

মন্ত্রীদের বক্তব্য, সংসদীয় কমিটি নিয়েও স্পিকারের আপত্তি

শুধু সদস্যদের আচরণ নয়, সংসদ পরিচালনার অন্যান্য বিষয়েও স্পিকার ও ডেপুটি স্পিকারকে অসন্তোষ প্রকাশ করতে হয়েছে। তৃতীয় অধিবেশনে স্পিকার মন্ত্রী ও সংসদ সদস্যদের অধিবেশন কক্ষে মোবাইল ফোন ব্যবহার, সাইড টক এবং প্রশ্নোত্তর ও নোটিসপর্বে সংশ্লিষ্ট মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে আপত্তি জানান। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও বিধি ও সংসদীয় নজরদারির স্বার্থে সতর্ক অবস্থান নেন তিনি। মন্ত্রী বা প্রতিমন্ত্রীর পদমর্যাদার ব্যক্তিদের স্থায়ী কমিটির সভাপতি করার বিষয়ে প্রশ্ন তোলেন। নির্বাহী বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সংসদীয় কমিটির নেতৃত্বে থাকলে সরকারের ওপর কমিটির নজরদারি কতটা কার্যকর হবে, সেই প্রশ্নও সামনে আনেন। বিরোধী দলের সমালোচনার জবাব দিতে গিয়ে বিদ্রুপ বা কটাক্ষের আশ্রয় না নিয়ে তথ্য ও যুক্তির ভিত্তিতে বক্তব্য দেওয়ার পরামর্শ দেন তিনি।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code