দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গ্রাফ ঊর্ধ্বমুখী, বিপরীতে উচ্চশিক্ষার মান নিয়ে প্রশ্ন ক্রমেই বাড়ছে। বিশ্ববিদ্যালয় খোলার দিকে নীতিনির্ধারকদের যতটা মনোযোগ, শিক্ষার মান বাড়ানো এবং প্রয়োজনীয় শিক্ষক নিয়োগে তার ছিটেফোঁটাও নেই। ফলে নানামুখী সংকটের বেড়াজালে আটকে পড়েছে উচ্চশিক্ষাব্যবস্থা। শ্রেণিকক্ষ, গবেষণাগার, গবেষণা বাজেট, গ্রন্থাগার ও আবাসিক হলের সংকটের মধ্যে সবচেয়ে প্রকট হয়ে উঠেছে শিক্ষক সংকট। শিক্ষক ছাড়া শিক্ষা যে সম্ভব নয়, তা যেন অনুধাবন করতে পারছেন না সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা।
প্রচলিত আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:২০ ধরা হলে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এর চেয়ে অনেক পিছিয়ে। দেশের ৫৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গড়ে একজন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী ৪৩ জন। অন্যদিকে, ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই অনুপাত ১:২২। অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকপ্রতি শিক্ষার্থীর সংখ্যা আন্তর্জাতিক মানদণ্ডের দ্বিগুণেরও বেশি। বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পরিস্থিতি প্রত্যাশিত মানের চেয়ে পিছিয়ে; তার ওপর উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষক খণ্ডকালীন।
প্রতি বছর বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাংকিং প্রকাশিত হলে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থান নিয়ে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। কখনো হতাশা প্রকাশ করেন শিক্ষাসংশ্লিষ্ট কর্তাব্যক্তিরাও। কিন্তু আন্তর্জাতিক র্যাংকিংয়ে ভালো অবস্থান পেতে হলে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, শিক্ষকসংখ্যা, গবেষণা ও শিক্ষার পরিবেশ উন্নত করা জরুরি এই বাস্তবতা নীতিনির্ধারণে কতটা গুরুত্ব পাচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। একজন শিক্ষকের বিপরীতে ৪৩ জন শিক্ষার্থী নিয়ে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা কতটা সম্ভব, সেই প্রশ্নও সামনে আসছে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষাব্যবস্থার যেদিকে তাকাই সেদিকেই শুধু সংকট আর সংকট। আমরা চেষ্টা করছি সমস্যা চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার। শিক্ষক সংকট দূর করতে দ্রুত কীভাবে নিয়ম মেনে শিক্ষক নিয়োগ দেওয়া যায় সেদিকে নজর দেওয়া হবে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের চিত্র : দেশের শিক্ষাকার্যক্রম চালু থাকা ৫৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রয়েছেন ১৬ হাজার ৫৭২ জন। বিপরীতে শিক্ষার্থী ৭ লাখ ১৬ হাজার ৩৯০ জন। এই হিসাবে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৪৩। শিক্ষকদের মধ্যে অধ্যাপক ৫ হাজার ৩৫৬ জন, সহযোগী অধ্যাপক ২ হাজার ৯৮৯, সহকারী অধ্যাপক ৫ হাজার ৬ জন এবং প্রভাষক ২ হাজার ২৫২ জন। এ ছাড়া চুক্তিভিত্তিক বিভিন্ন পদে রয়েছেন ৯৬৯ জন শিক্ষক। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান-২০২৫-এ উঠে এসেছে এসব চিত্র। সম্প্রতি এই পরিসংখ্যান প্রকাশিত হয়েছে।
শিক্ষক সংকটের চিত্র আরও স্পষ্ট হয় বিশ্ববিদ্যালয়ভিত্তিক তথ্য বিশ্লেষণে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কমপক্ষে ২০টিতে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৩০ বা তার বেশি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানে একজন শিক্ষককে গড়ে ৩০ জন বা তার বেশি শিক্ষার্থীর পাঠদান ও শিক্ষা-সংশ্লিষ্ট দায়িত্ব সামলাতে হয়।
Manual5 Ad Code
দেশের উচ্চশিক্ষাব্যবস্থার ঐতিহ্য ও সক্ষমতার অন্যতম স্মারক প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিশ্ববিদ্যালয়টির ১৩টি অনুষদের অধীনে রয়েছে ৮৪টি বিভাগ। এ ছাড়া রয়েছে ১৩টি ইনস্টিটিউট। সেখানে ৩৬ হাজার ৬০০ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ২ হাজার ৩৪৩ জন। এই হিসাবে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:১৬। তবে এর মধ্যে ৩৬৫ জন শিক্ষক উচ্চশিক্ষার ছুটিতে রয়েছেন। তাদের বাদ দিলে কর্মরত শিক্ষকের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৯৭৮ জন। সে হিসাবে অনুপাত বেড়ে দাঁড়ায় প্রায় ১:১৮.৫০।
Manual8 Ad Code
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতও শিক্ষক সংকটের প্রকট চিত্র তুলে ধরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৭ হাজার ৫২৫ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ১ হাজার ৩৬৬ জন; অনুপাত ১:২০। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০ হাজার ৯২৯ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ১ হাজার ৫৬ জন; অনুপাত প্রায় ১:২০। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ১০২ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ৭০৩ জন; অনুপাত ১:১৭। তবে এসব বিশ্ববিদ্যালয়েও উচ্চশিক্ষার ছুটিতে থাকা শিক্ষকদের বাদ দিয়ে হিসাব করলে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত বাড়বে। শীর্ষ বিশ্ববিদ্যালয়ে তাও মানের কাছাকাছি অবস্থান করছে, কিন্তু তুলনামূলক নবীন ও মানে পিছিয়ে পড়া বিশ্ববিদ্যালয়ের অবস্থা আরও শোচনীয়।
Manual8 Ad Code
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকের আধিক্য : দেশের ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রয়েছেন ১৭ হাজার ৭৯৩ জন। বিপরীতে শিক্ষার্থী ৩ লাখ ৯৩ হাজার ৪৭৩ জন। শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:২২। তবে এই সংখ্যার আড়ালে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতা শিক্ষকদের বড় একটি অংশ খণ্ডকালীন। এসব বিশ্ববিদ্যালয়ে স্থায়ী শিক্ষক ১২ হাজার ৯৭১ জন এবং খণ্ডকালীন শিক্ষক ৪ হাজার ৮২২ জন। অর্থাৎ মোট শিক্ষকের প্রায় ২৭ শতাংশ খণ্ডকালীন।
Manual2 Ad Code
পদভিত্তিক হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে স্থায়ী অধ্যাপক রয়েছেন ১ হাজার ৪৬ জন, খণ্ডকালীন অধ্যাপক ১ হাজার ১৪৯ জন। সহযোগী অধ্যাপকের মধ্যে স্থায়ী ১ হাজার ১৯১ এবং খণ্ডকালীন ৬৮৪ জন। সহকারী অধ্যাপক রয়েছেন স্থায়ী ৩ হাজার ২৪৯ এবং খণ্ডকালীন ৭১১ জন। প্রভাষকদের মধ্যে স্থায়ী ৭ হাজার ১৭২ এবং খণ্ডকালীন ১ হাজার ৬৮৩ জন। এ ছাড়া অন্যান্য পদে স্থায়ী শিক্ষক ৩১৩ এবং খণ্ডকালীন শিক্ষক ৫৯৫ জন।
শিক্ষা ও গবেষণায় সুনামের জন্য পরিচিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তথ্যেও শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের ক্ষেত্রে বড় পার্থক্য দেখা যায়। দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ২২ হাজার ৬৫৫ জন, শিক্ষক মাত্র ৬২০ জন। সে হিসেবে একজন শিক্ষকের বিপরীতে শিক্ষার্থী প্রায় ৩৭ জন অনুপাত ১:৩৭।
ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার ৮১০ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ৫৭৪ জন। সেখানে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত প্রায় ১:১৯। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৬০২ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ৬২৩ জন; অনুপাত প্রায় ১:২০। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে ১০ হাজার ৩০১ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ৬০৪ জন; অনুপাত প্রায় ১:১৭। অন্যদিকে, গণ বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৩৬ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ১৯৩ জন; অনুপাত প্রায় ১:২৬।
বিশ্ববিদ্যালয় বাড়ছে, শিক্ষক বাড়ছে কতটা? : শিক্ষাবিদরা বলছেন, উচ্চশিক্ষার বিস্তার অবশ্যই প্রয়োজন। কিন্তু প্রয়োজনীয় শিক্ষক, গবেষণাগার, গ্রন্থাগার ও গবেষণার সুযোগ নিশ্চিত না করে শুধু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ালে শিক্ষার মান নিয়ে প্রশ্ন থেকেই যাবে। একজন শিক্ষকের ওপর অতিরিক্ত শিক্ষার্থীর চাপ পড়লে পাঠদানের পাশাপাশি ব্যক্তিগত পরামর্শ, গবেষণায় তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের সুযোগও সীমিত হতে পারে। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকের ওপর নির্ভরতা বাড়লে একাডেমিক কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম খান বলেন, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাংকিংয়ে ভালো অবস্থান অর্জন কেবল প্রচারণা বা উচ্চাকাক্সক্ষার বিষয় নয়; এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, যোগ্য শিক্ষক নিয়োগ, গবেষণায় বিনিয়োগ এবং মানসম্মত শিক্ষার পরিবেশ। শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতকে তাই শুধু পরিসংখ্যান হিসেবে দেখার সুযোগ নেই। এটি উচ্চশিক্ষার সক্ষমতা ও সীমাবদ্ধতা বোঝার অন্যতম সূচক।
তিনি বলেন, এখন প্রশ্ন হচ্ছে, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনায় শিক্ষক নিয়োগ ও শিক্ষার মান নিশ্চিত করার বিষয়টি কতটা গুরুত্ব পাচ্ছে? শিক্ষক সংকটের সমাধান না করে অবকাঠামো নির্মাণ কিংবা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর মধ্যেই যদি উন্নয়ন সীমাবদ্ধ থাকে, তাহলে উচ্চশিক্ষার কাক্সিক্ষত মান অর্জন কঠিন হবে। আন্তর্জাতিক র্যাংকিংয়ে ভালো করার প্রত্যাশা পূরণ করতে হলে আগে নিশ্চিত করতে হবে শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষক, গবেষণায় কার্যকর তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত একাডেমিক পরিবেশ। কারণ, বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি শুধু তার ভবনে নয়শিক্ষক, শিক্ষার্থী ও জ্ঞানচর্চার সক্ষমতায়।