প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

গোয়াইনঘাট আ.লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা গ্রেপ্তার

editor
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
গোয়াইনঘাট আ.লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা গ্রেপ্তার

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

Manual8 Ad Code

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়নের নলজুড়ী গ্রামের গোপাল শর্মার ছেলে দিলীপ শর্মা (৩২), মধ্য জাফলং ইউনিয়নের বাউরবাগ হাওর গ্রামের মৃত হাজী বারেক সিকদারের ছেলে মুজিবুর রহমান সিকদার (৫০), তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে মো. গিয়াস উদ্দিন (৫৫) এবং বৌলগ্রাম গ্রামের মৃত মনোহর আলীর ছেলে মো. ফয়েজ আহমদ (৪৩)।

পুলিশ জানায়, দিলীপ শর্মা পূর্ব জাফলং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুজিবুর রহমান সিকদার মধ্য জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য, মো. গিয়াস উদ্দিন তোয়াকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মো. ফয়েজ আহমদ সিলেট মহানগর শ্রমিক লীগের সহসভাপতি।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে ওই চারজনের নাম আসে। পরে পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code