প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মাইকে ঘোষণা দেওয়ায় ডাকাতদের গুলি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

editor
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
মাইকে ঘোষণা দেওয়ায় ডাকাতদের গুলি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

Manual2 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেটের গোলাপগঞ্জে গভীর রাতে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা হয়েছে। লুট হয়েছে টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল।

Manual4 Ad Code

শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার ৯ং ওয়ার্ডের রণকেলী নুরুপাড়া এলাকার যুক্তরাজ্য প্রবাসী সিরাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন একজন।

স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, যুক্তরাজ্য প্রবাসী সিরাজ মিয়ার বাড়িতে শুক্রবার (৩ জানুয়ারি) গভীর রাতে ৮-১০ জন মুখোশধারী ডাকাতদল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন। এসময় তাদের বাঁধা দিলে প্রবাসী সিরাজ মিয়ার ছোট ভাই জহির উদ্দিনকে আহত করে ডাকাতরা। পরে অস্ত্রের মুখে বাকি পরিবারের সদস্যদের জিম্মি করে টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে মাইকিং করা হলে ডাকাতরা ফাকা গুলি ছুড়ে নিরাপদে চলে যায়।

আহত জহির উদ্দিন জানান, আমাদের ঘরে থাকা নগদ অর্থ, ৮ ভরি স্বর্ণ, ৩টি মোবাইল সেটসহ অন্তত ১৫ল লাখ টাকার মালামাল ডাকাতদল লুট করে নিয়েছে।

Manual8 Ad Code

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code