প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেট সীমান্তে জিরা, চা পাতাসহ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

editor
প্রকাশিত জুলাই ৯, ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ণ
সিলেট সীমান্তে জিরা, চা পাতাসহ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

Manual2 Ad Code

নিজস্ব সংবাদদাতা:
সিলেট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) পৃথক অভিযানে ভারতীয় জিরা, চা-পাতা, চিনিসহ কোটি টাকার চোরাইপণ্য জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের পণ্য পরিবহনে ব্যবহৃত তিনটি পিকআপও জব্দ করা হয়।

Manual2 Ad Code

বুধবার (৮ জুলাই) ১৯ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। সিলেটের জকিগঞ্জ উপজেলার লক্ষ্মীবাজার বিওপির পৃথক বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়।

Manual3 Ad Code

অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ২০০ কেজি ভারতীয় জিরা, দুই হাজার কেজি চা পাতা এবং চোরাচালানি কাজে ব্যবহৃত তিনটি বাংলাদেশি ডিআই পিকআপ জব্দ করা হয়। জব্দ করা মালামাল ও যানবাহনের মোট সিজারমূল্য এক কোটি চার লাখ টাকা।

এ ছাড়া বুধবার পৃথক আরেক অভিযানে সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। জৈন্তাপুর, সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক আভিযানিক টহল দল মালিকবিহীন অবস্থায় ৭১৮ কেজি ভারতীয় চিনি, একটি মহিষ, ১০২ কেজি চা পাতা এবং ৮৬ বিরা পান জব্দ করে।

Manual4 Ad Code

এসব মালামালের মোট সিজারমূল্য তিন লাখ ৬১ হাজার ৩২৫ টাকা। দুই দিনে পৃথক অভিযানে মোট এক কোটি সাত লাখ ৬১ হাজার ৩২৫ টাকার চোরাইপণ্য জব্দ করা হয় বলে জানায় বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code