প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

এনএসআই কর্মকর্তা পরিচয়ে এমপির কাছে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ণ
এনএসআই কর্মকর্তা পরিচয়ে এমপির কাছে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয় দিয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর নেতা শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

Manual7 Ad Code

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা দুইটার দিকে সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

Manual1 Ad Code

গ্রেপ্তার ব্যক্তি মো. ফখরুদ্দিন (৩৫)। তার বাড়ি পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে। এ ঘটনায় সাতকানিয়া থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Manual8 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজ বাসভবনে অবস্থান করছিলেন এমপি শাহজাহান চৌধুরী। এ সময় ফখরুদ্দিন সেখানে গিয়ে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দেন। একপর্যায়ে এমপির ব্যক্তিগত সহকারীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনীকে জানানো হলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তার মানিব্যাগ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরা একাধিক ভুয়া ছবি উদ্ধার করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন। তার নামে মামলা হয়েছে। রোববার তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হবে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code