প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ববির নতুন মিশন শুরু

editor
প্রকাশিত অক্টোবর ১, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
ববির নতুন মিশন শুরু

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual5 Ad Code

দীর্ঘদিন অস্ট্রেলিয়া থাকার পর দেশে ফিরেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ফিরেই নতুন সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। তার নতুন ছবির নাম ‘তছনছ’। বিগ বাজেটের এ সিনেমার শুটিং চলছে এখন টাঙ্গাইলে। এটি নির্মাণ করছেন বদিউল আলম খোকন। ‘তছনছ’ সিনেমায় ববিকে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যাবে। একটি চরিত্রে সহজ-সরল তরুণী, অন্যটিতে প্রতিবাদী রূপে দেখা মিলবে তাকে। ববির জন্য এটি একটি নতুন অভিজ্ঞতাও বটে।

নতুন এ মিশন নিয়ে নায়িকা বলেন, এর আগে অনেক ধরনের চরিত্রই করেছি। তবে, ক্যারিয়ারের অন্যতম ভিন্ন গল্পে দর্শক আমাকে দেখবেন। শুটিং করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হচ্ছে। কারণ আমি যে দু’টি চরিত্রে অভিনয় করছি, তা একদম আলাদা। আশা করি, খুব ভালো কিছু পেতে যাচ্ছেন দর্শক। এদিকে, ববিকে সর্বশেষ দেখা গেছে রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ সিনেমায়, যা গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল।

Manual4 Ad Code

বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত একাধিক ছবি। অস্ট্রেলিয়া যাওয়ার আগে ববি শেষ করেছেন কে এ নিলয়ের ‘বউ’ ও অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ সিনেমার কাজ। ‘তছনছ’ ছবিতে ববির বিপরীতে অভিনয় করছেন মুন্না খান।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code