প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রেমিকের সঙ্গে রাত্রিবাস, মিস ইউনিভার্স থেকে বহিষ্কৃত সুন্দরী

editor
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ণ
প্রেমিকের সঙ্গে রাত্রিবাস, মিস ইউনিভার্স থেকে বহিষ্কৃত সুন্দরী

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক:
মিস ইউনিভার্সের মঞ্চ থেকে বহিষ্কৃত হয়েছেন পানামার প্রতিনিধিত্বকারী ইতালি মোরা। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের মাত্র কয়েকদিন আগে তাকে অযোগ্য ঘোষণা করা হলো।

জানা গেছে, নিয়ম ভেঙে হোটেলে গিয়ে প্রেমিকের সঙ্গে রাত্রিবাস করছিলেন তিনি। এর জেরেই প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয়েছে তাকে।
যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি মিস ইউনিভার্স আয়োজকদের পক্ষ থেকে।

Manual6 Ad Code

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইতালি মোরা প্রেমিক জুয়ান আবাদিয়ার সাথে মেক্সিকোতে আলাদা হোটেল রুমে আয়োজকদের অনুমতি ছাড়াই থাকছিলেন বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, প্রতিযোগিতার শুরু থেকেই বিতর্কে জড়ান ১৯ বছর বয়সী এই সুন্দরী। মোরার দাবি, তার জন্য সঠিক পোশাকের ব্যবস্থা করেননি মিস ইউনিভার্স পানামার আয়োজকরা। তাই বাধ্য হয়ে তার প্রেমিক জুয়ান আবাদিয়াই ৭ হাজার ডলার খরচ করে ক্যারোলিনা হেরেরার ডিজাইন করা পোশাক কিনে দেন প্রতিযোগিতায় পরার জন্য।

Manual7 Ad Code

শোনা যায়, মোরার মেকআপ এবং হোটেলের খরচ দেওয়ার সক্ষমতাও নাকি নেই পানামার মিস ইউনিভার্স আয়োজকদের। সেই খরচও বহন করেন জুয়ান। মিস ইউনিভার্সের নিয়ম অনুযায়ী, প্রেমিকের সঙ্গে এক হোটেলে থাকতে পারবেন না কোনও প্রতিযোগী। কিন্তু সেই নিয়ম ভেঙেছেন ইতালি মোরা। আর এ কারণেই তাকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয়।

তবে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মোরার ব্যক্তিগত ‘অপরাধ’-এর জন্যই তিনি বাদ পড়ছেন প্রতিযোগিতা থেকে। পানামার পক্ষ থেকে জানানো হয়, মিস ইউনিভার্সে নতুন করে কোনও প্রতিযোগীকে পাঠানো সম্ভব হবে না। এমনকি মিস পানামার খেতাবও কেড়ে নেওয়া হয়েছে মোরার থেকে।

Manual8 Ad Code

আগামী ১৬ নভেম্বর মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এতে ১৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধির মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল ইতালি মোরার। কিন্তু তার আগেই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়তে হলো তাকে।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code