প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জের আ.লীগ নেতা কয়েস গ্রেফতার

editor
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জের আ.লীগ নেতা কয়েস গ্রেফতার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম ওরফে কয়েসকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

Manual1 Ad Code

গ্রেফতারকৃত কয়েস গোলাপগঞ্জের শরীফগঞ্জ বসন্তপুর গ্রামের মৃত নিমার আলীর ছেলে। বর্তমানে তিনি সিলেটের এয়ারপোর্ট থানার বড়শালা এলাকায় বসবাস করে আসছেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত কয়েসের বিরুদ্ধে মারামারি, হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার আইনে মোট ৭টি মামলা রয়েছে। এরমধ্যে কোতোয়ালী মডেল থানায় মামলা রয়েছে ৬টি এবং দক্ষিণ সুরমা থানায় ১টি।

Manual7 Ad Code

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, গ্রেফতারকৃত কয়েস আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code